নিউইয়র্ক ০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে দাঁড়িয়ে থাকা ৪ বাসে আগুন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ

  • আপডেটের সময় : ১১:৪৮:০৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সিলেট মহানগরীর চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয় (ল’কলেজ) এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে সিলেট ল’কলেজের সামনে দাঁড়িয়ে থাকা বাসগুলোতে আগুন দেওয়া হয়। বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করত বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা বাসে আগুন জ্বলতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন গণমাধ্যমকে বলেন, কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ।

তিনি আরও বলেন, এ ঘটনায় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সিলেটে দাঁড়িয়ে থাকা ৪ বাসে আগুন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ

আপডেটের সময় : ১১:৪৮:০৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬