নিউইয়র্ক ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোমালিয়ায় জিম্মি ট্যাংকারে ৫ নাবিককে হত্যা, ১৬ জন আটক

  • আপডেটের সময় : ০২:০৬:২১ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সোমালিয়ার উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি হওয়া একটি তেলবাহী ট্যাংকারে পাঁচ নাবিককে হত্যা করা হয়েছে। পরে নিরাপত্তা বাহিনীর অভিযানে জাহাজটি উদ্ধার এবং ১৬ সন্দেহভাজন জলদস্যুকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সোমালিয়ার কর্তৃপক্ষ।

আল জাজিরার প্রতিবেদন অনুসারে, স্থানীয় সময় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সোমালিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, পালাউয়ের পতাকাবাহী এমটি অনার ২৫ ট্যাংকারে পাঁচ নাবিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পাকিস্তানের, একজন মিয়ানমারের এবং একজন ভারতের নাগরিক।

দেশটির তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত ২১ এপ্রিল সোমালিয়ার উপকূল থেকে জলদস্যুরা ট্যাংকারটি জিম্মি করে। জাহাজে প্রায় ১৮ হাজার ৫০০ ব্যারেল তেল ছিল। উদ্ধার অভিযান শুরুর আগেই জলদস্যুরা পাঁচ নাবিককে হত্যা করে। এ ঘটনায় আরও চার নাবিক আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন পাকিস্তানি এবং একজন ভারতীয়।

কেনিয়ায় ভারতীয় দূতাবাস এক্স-এ এক পোস্টে ভারতীয় নাবিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। দূতাবাস জানিয়েছে, জাহাজে থাকা অন্য ভারতীয় নাবিকরা নিরাপদে আছেন। সম্প্রতি উদ্ধার হওয়া এমটি সিবু ১ ও এমটি ইউরেকা জাহাজের ভারতীয় নাবিকরাও নিরাপদে রয়েছেন।

পান্টল্যান্ড মেরিটাইম পুলিশ ফোর্স জানিয়েছে, এমটি অনার ২৫ এখন নিরাপদ এবং সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। জাহাজ ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করতে অভিযান চলছে। 

এক দশকেরও বেশি সময় পর সোমালীয় জলদস্যুদের হাতে এমন প্রাণহানির ঘটনা ঘটল। সাম্প্রতিক সময়ে সোমালিয়ার উপকূলে জলদস্যু তৎপরতা আবার বেড়েছে। কিছু বিশেষজ্ঞ মনে করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনার প্রভাবও এর পেছনে থাকতে পারে।

গত সপ্তাহে আরেকটি অভিযানে পান্টল্যান্ডের মেরিটাইম পুলিশ এমটি সিবু ১ নামের আরেকটি ট্যাংকার উদ্ধার করে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা ওই জাহাজটি আগস্টে জলদস্যুরা জিম্মি করেছিল।

সূত্র: আল জাজিরা

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সোমালিয়ায় জিম্মি ট্যাংকারে ৫ নাবিককে হত্যা, ১৬ জন আটক

নিরাপত্তা ঝুঁকির মধ্যেই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

৩০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সোমালিয়ায় জিম্মি ট্যাংকারে ৫ নাবিককে হত্যা, ১৬ জন আটক

আপডেটের সময় : ০২:০৬:২১ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬