নিউইয়র্ক ০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের পক্ষে হস্তক্ষেপ না করতে তুরস্ক-পাকিস্তানকে হুঁশিয়ারি হুথিদের

  • আপডেটের সময় : ০৪:০৫:১৪ অপরাহ্ণ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সৌদি আরবের পক্ষে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে যেকোনো ধরনের সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে তুরস্ক ও পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন হুথিদের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রিয়াদ, আঙ্কারা এবং ইসলামাবাদের মধ্যে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর এই মন্তব্য প্রকাশ্যে আসে।

ইসরায়েলি সংবাদপত্র মারিভ-এর বরাতে জানা গেছে, আল-বুখাইতি সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে সম্পাদিত প্রতিরক্ষা সমঝোতাকে মূলত ‘প্রতীকী’ হিসেবে অভিহিত করেছেন। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, সৌদির সমর্থনে তুরস্ক বা পাকিস্তান সরাসরি কোনো সামরিক হস্তক্ষেপ করতে এলে তাদের ‘ভারী মূল্য’ চোকাতে হবে।

সৌদি আরবের সঙ্গে হুথিদের তীব্র হতে থাকা উত্তেজনা এবং এতে আঞ্চলিক শক্তিসমূহের যুক্ত হওয়ার আশঙ্কার প্রেক্ষাপটে আল-বুখাইতির এই মন্তব্য সামনে এল। যদিও এই বক্তব্যের মাধ্যমে তুরস্ক বা পাকিস্তান সরাসরি সামরিকভাবে যুক্ত হচ্ছে এমন সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি, তবুও বিষয়টি এই অঞ্চলের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিন্যাসে ব্যাপক মনোযোগ আকর্ষণ করছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সৌদি আরবের পক্ষে হস্তক্ষেপ না করতে তুরস্ক-পাকিস্তানকে হুঁশিয়ারি হুথিদের

আপডেটের সময় : ০৪:০৫:১৪ অপরাহ্ণ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬