নিউইয়র্ক ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘স্বামী মৃত্যুর ১১ মাসেও পাননি পেনশন ও ভাতা’ প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

  • আপডেটের সময় : ১২:১৪:১১ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

স্বামীর মৃত্যুর পর ১১ মাস পেরিয়ে গেলেও এখনো তার পেনশন ও ভাতা উত্তোলন করতে না পারার অভিযোগ সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তুলে ধরেছেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রত্তন আলী শরীফের (বীর প্রতীক) স্ত্রী নুরজাহান বেগম। এ সময় প্রধানমন্ত্রী তার অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং দরখাস্ত আছে কিনা জানতে চান। 

শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রীর কাছে এ অভিযোগ দেন ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও তাদের উত্তরাধিকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। এ সময় শুভেচ্ছা স্মারক গ্রহণ ও প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময়কালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত রত্তন আলী শরীফের স্ত্রী নুরজাহান বেগম তার পারিবারিক পেনশন ও ভাতা-সংক্রান্ত জটিলতার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনেন।

নুরজাহান বেগম জানান, তার স্বামী ২০২৫ সালের ২৮ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। এরপর থেকে তিনি স্বামীর প্রাপ্য পেনশন ও ভাতা নিয়মিত উত্তোলন করতে পারছেন না। দীর্ঘদিন ধরে এ জটিলতার কারণে তিনি আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং দরখাস্ত আছে কিনা খোঁজ নেন।  

এসময় পাশে থাকা নুরজাহান বেগমের ছেলে জানান, তার বাবা বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। একজন প্রভাবশালী ব্যক্তির কারণে তারা পেনশন পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি প্রভাবশালীর নয়, নিয়ম অনুযায়ী পেনশন পাওয়ার কথা। এ সময় তিনি দরখাস্ত আনা হয়েছে কি না জানতে চান। নুরজাহান বেগমের ছেলে জানান, দরখাস্ত অনুষ্ঠানের গেটে রাখা আছে। প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা একজন অফিসার বলেন, দরখাস্ত সংগ্রহ করে জেলা প্রশাসকের কাছে জমা (ডিসি) দেবেন।

উল্লেখ্য, প্রয়াত রত্তন আলী শরীফ ছিলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা, মুক্তিযুদ্ধের একজন সাহসী সংগঠক ও মুক্তিযুদ্ধকালীন বেইজ কমান্ডার। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট ছিলেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত হন।

প্রসঙ্গত, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সম্মিলিত আক্রমণের সূচনাকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে শনিবার সকালে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘স্বামী মৃত্যুর ১১ মাসেও পাননি পেনশন ও ভাতা’ প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

আপডেটের সময় : ১২:১৪:১১ অপরাহ্ণ, রবিবার, ২২ নভেম্বর ২০২৬