নিউইয়র্ক ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামলার ভয়ে তুরস্কে উড়োজাহাজ পরিবর্তন করেন ট্রাম্প

  • আপডেটের সময় : ০৮:৩৭:২২ অপরাহ্ণ, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৩৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইরান সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলোর সুনির্দিষ্ট হুমকির মুখে এ মাসে তুরস্ক ছাড়ার সময় নিজের উড়োজাহাজ পরিবর্তন করতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৪ জুলাই) যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য নিউইয়র্ক টাইমসের এক বিশেষ প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

ন্যাটো সম্মেলনে যোগ দিতে আঙ্কারা সফরে ট্রাম্প কাতারের দেওয়া বোয়িং ৭৪৭-৮ বিমানে যাতায়াত করেছিলেন, যেটিতে ঐতিহ্যবাহী এয়ার ফোর্স ওয়ানের মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না। মার্কিন কর্মকর্তারা ট্রাম্প ও তার এয়ার ফোর্স ওয়ানের ওপর সম্ভাব্য আক্রমণের তথ্য শনাক্ত করার পর এই নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস প্রেসিডেন্টের সুরক্ষায় উড্ডয়নের পূর্বেই বিমান পরিবর্তনের তাগিদ দেয়। সিক্রেট সার্ভিসের পরামর্শক্রমে ডোনাল্ড ট্রাম্প সফর শেষে বিকল্প বিমানে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেন।

দ্য নিউইয়র্ক টাইমসকে বিষয়টি সম্পর্কে অবগত সূত্রগুলো জানায় যে গোয়েন্দা সংকেত থেকে পাওয়া তথ্য অনুযায়ী হুমকিটি নির্দিষ্ট বিমানের ওপর ছিল না, বরং ট্রাম্প ও তিনি যে বিমানেই ভ্রমণ করুন না কেন তার ওপরই সরাসরি হামলা চালনোর পরিকল্পনা করছিল ইরান সমর্থিত মিত্র গোষ্ঠীগুলো।

সূত্র: মিডল ইস্ট আই

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

হামলার ভয়ে তুরস্কে উড়োজাহাজ পরিবর্তন করেন ট্রাম্প

আপডেটের সময় : ০৮:৩৭:২২ অপরাহ্ণ, শনিবার, ২৫ জুলাই ২০২৬