নিউইয়র্ক ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হেলমেট পরে এসে বিএনপির ব্যানারে অগ্নিসংযোগ, বাসে আগুন দিতে গিয়ে আটক ২

  • আপডেটের সময় : ১১:৪৭:৩৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

খুলনায় পুলিশ বক্সের পাশে বিএনপির ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া নগরীর লবণচরায় একটি টেক্সটাইল মিলের সামনে সড়কের পাশে রাখা একটি বাসে আগুন দেওয়ার সময় দুই যুবককে আটকের দাবি করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মাথায় হেলমেট পরা দুই যুবক মোটরসাইকেলে এসে নগরীর শিববাড়ী মোড়ে পুলিশ বক্সের পাশে বিএনপির একটি ব্যানারে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।

অন্যদিকে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকালে আটক দুই যুবক হলেন, কৌশিক ও ইয়াছিন।

নগরীর সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, কিছু বুঝে ওঠার আগেই হেলমেট পরিহিত দুই যুবক মোটরসাইকেলে এসে ব্যানারে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

অন্যদিকে বৃহস্পতিবার সকালে নগরীর লবণচরায় সড়কের পাশে টেক্সটাইল মিলের সামনে দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এসময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা কৌশিক ও ইয়াছিন নামে দুজনকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছে।

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেন, বুধবার সারারাত আমাদের দলের নেতাকর্মীরা নাশকতাকারীদের বিরুদ্ধে বিভিন্নস্থান পাহারা দিয়েছে। ভোররাতে আমি এবং জেলা বিএনপির সদস্যসচিব এসএম মনিরুল হাসান বাপ্পি রাস্তায় বের হই। ওই সময় বাসে আগুন দেওয়ার সময় কৌশিক ও ইয়াছিন নামে দুই যুবককে আটক করা হয়। তবে চয়ন নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা পালিয়ে যেতে সক্ষম হয়। আমরা আটক দুই যুবককে পুলিশের কাছে সোপর্দ করেছি।

নগরীর লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, তারা দু’জন বটিয়াঘাটা এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

কিশোরগঞ্জসহ দেশজুড়ে যান চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

বিশ্বের জন্য উন্মুক্ত রাশিয়া: পুতিন

১৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

হেলমেট পরে এসে বিএনপির ব্যানারে অগ্নিসংযোগ, বাসে আগুন দিতে গিয়ে আটক ২

আপডেটের সময় : ১১:৪৭:৩৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬