নিউইয়র্ক ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৮২ কোটি টাকা ব্যয়ে ২০ হাজার টন ডাল ও চিনি কিনবে সরকার

  • আপডেটের সময় : ১২:২৬:৩৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাবে অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। পণ্য দুটি কিনতে সরকারের মোট ব্যয় হবে ১৮২ কোটি ২০ লাখ টাকা।

বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত কমিটির ৫৪তম সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব দুটি উপস্থাপন করা হয়। সভায় সেগুলো অনুমোদনের সুপারিশ করা হয়েছে বলে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়।

সভা সূত্রে জানা যায়, ৫০ কেজির বস্তায় ১০ হাজার টন চিনি কিনতে ব্যয় হবে ১০৪ কোটি ৯৫ লাখ টাকা। এতে প্রতি কেজি চিনির দাম পড়বে ১০৪ টাকা ৯৫ পয়সা। চিনি সরবরাহের জন্য মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডের দরপ্রস্তাব সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে, ৫০ কেজির বস্তায় ১০ হাজার টন মসুর ডাল কিনতে ব্যয় হবে ৭৭ কোটি ২৫ লাখ টাকা। এতে প্রতি কেজি ডালের দাম পড়বে ৭৭ টাকা ২৫ পয়সা। ডাল সরবরাহের জন্য নাবিল নাবা ফুডস লিমিটেডের দরপ্রস্তাব সুপারিশ করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বৈশ্বিক বাণিজ্যে চীনের আধিপত্য কমাতেই ট্রাম্পের নতুন শুল্কনীতি

জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

১৮২ কোটি টাকা ব্যয়ে ২০ হাজার টন ডাল ও চিনি কিনবে সরকার

আপডেটের সময় : ১২:২৬:৩৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬