নিউইয়র্ক ০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেলো মক্কার ক্লক টাওয়ার

  • আপডেটের সময় : ০১:৩৭:০২ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কায় অবস্থিত বিখ্যাত ক্লক টাওয়ার নতুন করে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছে। ভবনের ভেতরে সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাদুঘর এবং বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের স্বীকৃতি পেয়েছে স্থাপনাটি। এ নিয়ে ক্লক টাওয়ারের গিনেস রেকর্ডের সংখ্যা দাঁড়াল অন্তত পাঁচটিতে।

মক্কা সিটি ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন সম্প্রতি এ দুটি রেকর্ডের সনদ গ্রহণ করেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ক্লক টাওয়ারের জাদুঘরটি ভূপৃষ্ঠ থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত। অন্যদিকে, এর উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের উচ্চতা ৫৬০ দশমিক ৮৭৫ মিটার।

পর্যবেক্ষণ ডেক থেকে পবিত্র মসজিদুল হারাম ও মক্কা শহরের বিস্তৃত দৃশ্য দেখা যায়। উঁচু অবস্থানের কারণে দর্শনার্থীরা এখান থেকে শহরের স্থাপত্য ও নগরজীবন উপভোগের সুযোগ পান।

ক্লক টাওয়ারের জাদুঘরটি ২০১৯ সালের মে মাসে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। টাওয়ারের সর্বোচ্চ চারটি তলায় থাকা এই জাদুঘরে জ্যোতির্বিজ্ঞান, সময় গণনার ইতিহাস, মক্কার ঐতিহ্য এবং সুবিশাল ঘড়িটির নির্মাণ ও প্রকৌশলগত বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। সেখানে জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রের বিবর্তন ও ব্যবহার সম্পর্কেও জানার সুযোগ রয়েছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জাদুঘরটির উচ্চতা ভূপৃষ্ঠ থেকে মিলিমিটার পর্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করেছে। সংস্থাটির সংজ্ঞা অনুযায়ী, জাদুঘর এমন একটি স্থান, যেখানে জনসাধারণের শিক্ষা ও সাংস্কৃতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন বস্তু ও সংগ্রহ সংরক্ষণ এবং প্রদর্শন করা হয়।

৬০১ মিটার উচ্চতার মক্কা ক্লক টাওয়ারের নির্মাণকাজ শেষ হয় ২০১২ সালে। পবিত্র মসজিদুল হারামের পাশে সাতটি সুউচ্চ ভবন নিয়ে গঠিত আবরাজ আল-বাইত কমপ্লেক্সের অংশ এটি। সৌদি বিনলাদিন গ্রুপ কমপ্লেক্সটি নির্মাণ করে। টাওয়ারের ঘড়ির ওপরের ৭১ মিটার উচ্চতার চূড়াসহ এর মোট উচ্চতা ৬০১ মিটার।

টাওয়ারটির চার পাশে রয়েছে চারটি বিশাল ঘড়ির ডায়াল। প্রতিটির ব্যাস ৪৩ মিটার, যা লন্ডনের এলিজাবেথ টাওয়ারের ঘড়ির ডায়ালের প্রায় ছয় গুণ। ২০১১ সালের ২৮ নভেম্বর ঘড়ির ডায়ালের বিশালত্বের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পায় ক্লক টাওয়ার।

নতুন দুটি স্বীকৃতির আগেও স্থাপনাটির ঝুলিতে ছিল বিশ্বের সর্বোচ্চ ক্লক টাওয়ার, সবচেয়ে বড় ঘড়ির ডায়াল এবং সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত ঘড়ির ডায়ালের রেকর্ড। জাদুঘর ও পর্যবেক্ষণ ডেকের স্বীকৃতি যুক্ত হওয়ায় রেকর্ডের সংখ্যা অন্তত পাঁচটিতে পৌঁছেছে।

রয়্যাল কমিশনের মতে, এসব স্বীকৃতি মক্কার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উন্নয়ন এবং স্থানীয় বাসিন্দা, হজ ও ওমরাহ পালনকারীসহ অন্যান্য দর্শনার্থীদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগকে তুলে ধরে। শহরটির ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও স্থাপত্যগত ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার পাশাপাশি আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের লক্ষ্যেও কাজ করছে কমিশন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

২টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেলো মক্কার ক্লক টাওয়ার

আপডেটের সময় : ০১:৩৭:০২ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬