নিউইয়র্ক ০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

  • আপডেটের সময় : ১১:৪১:৫৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যে নির্বাচনী ইশতেহারের পক্ষে রায় দিয়েছে, তার আলোকেই ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের শক্তিশালী অর্থনীতি হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত তিন দিনব্যাপী ৩০তম ইউএস ট্রেড শো’র আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

স্পিকার বলেন, এই লক্ষ্য অর্জনে সরকার ভোগনির্ভর অর্থনীতির পরিবর্তে টেকসই বিনিয়োগভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে চায়। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যিক স্বার্থ ও সুবিধা সুসংহত করতে অর্থনৈতিক কূটনীতি আরও জোরদার করা হচ্ছে, যার মাধ্যমে বৈশ্বিক অঙ্গনে দেশের জন্য নতুন নতুন বাণিজ্য ও বিনিয়োগের বাজার উন্মুক্ত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশে মার্কিন ব্যবসায়ী ও কোম্পানিগুলোর স্বাচ্ছন্দ্যময় উৎপাদন কার্যক্রম পরিচালনায় বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করছে সরকার। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় ও সম্প্রসারিত হবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি (গেস্ট অব অনার) হিসেবে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি.ক্রিস্টেনসেন। তিনি উল্লেখ করেন, শ্রমিকদের সার্বিক অধিকার সুরক্ষা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শ্রম আইন বাস্তবায়ন জোরদার করা গেলে বাংলাদেশে মার্কিনসহ অন্যান্য বিদেশি বিনিয়োগ প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। পাশাপাশি তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের বিপুল অর্থনৈতিক সম্ভাবনা বিকাশে নতুন দিগন্তের উন্মোচন ঘটাবে।

উল্লেখ্য, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত এ বাণিজ্য প্রদর্শনী চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

আপডেটের সময় : ১১:৪১:৫৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬