নিউইয়র্ক ০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান

  • আপডেটের সময় : ০৩:৫৮:৪২ অপরাহ্ণ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার কোহাটে পুলিশ সদর দপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলার পর শুরু হওয়া অভিযান শেষ করেছে দেশটির কেন্দ্রীয় পুলিশ বিভাগ (সিপিও)। অভিযানে আট জঙ্গি নিহত হয়েছে বলে শনিবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে সিপিও।

বিবৃতিতে বলা হয়েছে, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে এই আট জঙ্গি নিহত হয়। নিহতরা সবাই পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সদস্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার খাইবার পাখতুনখোয়ার কোহাট শহরে পুলিশ সদর দপ্তরের একটি মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা হয়। এতে ৩১ জন নিহত এবং আরও ১০৩ জন আহত হন। নিহতদের মধ্যে ২২ জন পুলিশ সদস্য ও কর্মকর্তা রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, জুমার নামাজ চলাকালে হামলাকারী বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে কোহাটের পুলিশ সদর দপ্তরের মসজিদের প্রবেশদ্বারে সজোরে ধাক্কা দেয়। এর পরপরই শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং মসজিদের একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে অন্তত ছয়জন হামলাকারী নিহত হন।

হামলার কয়েক ঘণ্টা পর এর দায় স্বীকার করে বিবৃতি দেয় টিটিপি।

খাইবার পাখতুনখোয়া পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জুলফিকার হামিদ জিও নিউজকে জানান, অভিযানে নিয়মিত পুলিশের পাশাপাশি এলিট ফোর্সের কমান্ডো এবং কাউন্টার টেররিজম বিভাগের কয়েকটি পুলিশ দল অংশ নেয়।

আইজিপি হামিদ আরও বলেন, মসজিদের যে স্থানে হামলা হয়েছে, সেখান থেকে কোহাট জেলা আদালতের প্রধান ফটক খুব কাছেই। হামলার পর দেশজুড়ে পুলিশ লাইনের আশপাশে থাকা দপ্তর ও জেলা আদালতগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি জানান, কোহাট জেলায় অনির্দিষ্টকালের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। শহরের সব প্রবেশ ও বের হওয়ার পথে পুলিশ চৌকি বসানো হয়েছে। কোহাটে প্রবেশকারী ও বের হয়ে যাওয়া প্রত্যেক ব্যক্তির নাম-পরিচয় যাচাই করা হচ্ছে।

সূত্র: জিও নিউজ

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন অবরোধ সত্ত্বেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করছে ইরান

মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

১৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

৮ জঙ্গিকে হত্যা করে অভিযান শেষ করল পাকিস্তান

আপডেটের সময় : ০৩:৫৮:৪২ অপরাহ্ণ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬