নিউইয়র্ক ০৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইরাল হওয়া এআই-নির্মিত ‘আপত্তিকর’ ভিডিও নিয়ে শালিনীর ক্ষোভ প্রকাশ

  • আপডেটের সময় : ১২:১১:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী শালিনী পাণ্ডেকে নিয়ে তৈরি একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে চাঞ্চল্য। ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, শালিনী স্পষ্ট জানিয়েছেন, ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ‘অর্জুন রেড্ডি’ অভিনেত্রী লেখেন, ‘আমার একটি ভুয়া, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ভিডিও বর্তমানে অনলাইনে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে আমি বলতে চাই যে, ভিডিওটি ভুয়া এবং সেখানে যে নারীকে দেখানো হয়েছে, সেটা আমি নই।’

এ ধরনের প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে শালিনী বিশেষ করে নারীদের নিশানা করার বিষয়টি তুলে ধরেছেন।

তার কথায়, ‘মানুষকে নিশানা করে এবং বিশেষ করে নারীদের ক্ষতি করার উদ্দেশ্যে প্রযুক্তির এমন অপব্যবহার অত্যন্ত উদ্বেগজনক। এই ধরনের হয়রানি বা ক্ষতির জন্য প্রযুক্তির অপব্যবহার কখনও স্বাভাবিক বলে মেনে নেওয়া উচিত নয়।’

শুধু বিষয়টি অস্বীকার করেই থেমে থাকেননি অভিনেত্রী। নেটদুনিয়ায় ভিডিওটি দেখতে পেলে সেটি যাতে কেউ ছড়িয়ে না দেন, সেই অনুরোধও জানিয়েছেন তিনি।

শালিনী ব্যবহারকারীদের ভিডিওটি শেয়ার, ফরওয়ার্ড কিংবা ডাউনলোড না করে সঙ্গে সঙ্গে রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন।

সমাজমাধ্যম ব্যবহারকারীদের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার বার্তা দিয়ে অভিনেত্রী বোঝাতে চেয়েছেন, ভুয়া বা কৃত্রিমভাবে তৈরি কোনো ভিডিও দেখে সেটিকে সত্যি বলে ধরে নেওয়া উচিত নয়। বরং এ ধরনের কনটেন্টের প্রচার বন্ধ করতে প্রত্যেকেরই ভূমিকা রাখা প্রয়োজন।

দক্ষিণী ও বলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করেছেন শালিনী পাণ্ডে। জব্বলপুরে থিয়েটারের মাধ্যমে অভিনয়ের যাত্রা শুরু করা এই অভিনেত্রীর বড়পর্দায় অভিষেক হয় ২০১৭ সালে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অর্জুন রেড্ডি’ ছবির মাধ্যমে।

এরপর ‘মহনতী’, ‘১১৮’, ‘জয়েশভাই জোরদার’ এবং ‘মহারাজ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন শালিনী। তেলুগু, হিন্দি ও তামিল ভাষার ছবিতে কাজ করে ইতোমধ্যেই নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন এই অভিনেত্রী।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’

ক্যাফের ‘বিশেষ কেবিনে’ অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ নিষিদ্ধ করল দক্ষিণ কোরিয়া

০১ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ভাইরাল হওয়া এআই-নির্মিত ‘আপত্তিকর’ ভিডিও নিয়ে শালিনীর ক্ষোভ প্রকাশ

আপডেটের সময় : ১২:১১:৫৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬