নিউইয়র্ক ০৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিকে ডি মারিয়ার বিদায় বার্তা, ‘ধন্যবাদ, কালজয়ী অধিনায়ক’

  • আপডেটের সময় : ১২:৩১:০৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। সোমবার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্টে জাতীয় দলকে বিদায় বলেছেন তিনি। মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর তার উদ্দেশ্যে এক শ্রদ্ধাপূর্ণ বার্তা পাঠিয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

মেসির বিদায়ী বার্তাটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে ডি মারিয়া লিখেছেন, ‘ধন্যবাদ, কালজয়ী অধিনায়ক।’ ডি মারিয়া এবং মেসি ২০২২ সালে একসঙ্গে বিশ্বকাপ জয় করেন। এর আগে ২০২১ সালে কোপা আমেরিকা এবং পরবর্তীতে ২০২৪ সালে আরও একটি কোপা আমেরিকা ট্রফি অর্জনের গৌরব ভাগ করে নেন তারা।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি অবসরের বার্তায় লিখেছেন, ‘ফাইনালে খেলার পর এতগুলো দিন কেটে যাওয়ার পর এবং দীর্ঘ চিন্তাভাবনার পর, আমি সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার আরও লেখেন, ‘এটি অত্যন্ত কষ্টদায়ক একটি সিদ্ধান্ত ছিল এবং এখনও আমার হৃদয়ের গভীরে আঘাত করছে, তবে আমি অনুধাবন করতে পারছি যে উপযুক্ত সময় এসে গেছে। আমি আপনাদের কসম খেয়ে বলছি, আমি সবসময় আমার সর্বস্ব দিয়ে খেলেছি। কেবল সাম্প্রতিক বছরগুলোতে নয় যখন আমরা সবকিছু জিতেছি, বরং তার আগের দিনগুলোতেও। আমি সবসময় লড়াই করেছি এবং এই জার্সিটার জন্য আমার সবটুকু উজাড় করে দিয়েছি, যাতে ফুটবলের মাধ্যমে আপনাদের মুখে হাসি ফোটাতে পারি এবং একজন আর্জেন্টাইন হিসেবে গর্বিত অনুভব করাতে পারি।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’

ক্যাফের ‘বিশেষ কেবিনে’ অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ নিষিদ্ধ করল দক্ষিণ কোরিয়া

০১ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মেসিকে ডি মারিয়ার বিদায় বার্তা, ‘ধন্যবাদ, কালজয়ী অধিনায়ক’

আপডেটের সময় : ১২:৩১:০৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬