নিউইয়র্ক ০২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হৃদয়ের কাছে রেকর্ড হারিয়ে খুশি তামিম, বললেন ‘অসাধারণ’

  • আপডেটের সময় : ১০:২৭:৫২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড এখন তাওহীদ হৃদয়ের। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ৩৫০ রানের অপরাজিত ইনিংস খেলে দীর্ঘ ছয় বছরের বেশি সময় ধরে তামিম ইকবালের দখলে থাকা রেকর্ডটি নিজের করে নিয়েছেন এই ব্যাটার। তবে নিজের রেকর্ড হারালেও এতে কোনো আক্ষেপ নেই সাবেক অধিনায়ক তামিমের; বরং হৃদয়ের কীর্তিতে উচ্ছ্বসিত তিনি।

২০১৯-২০ মৌসুমে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ইস্ট জোনের হয়ে সেন্ট্রাল জোনের বিপক্ষে ৩৩৪ রানের ইনিংস খেলেছিলেন তামিম। এতদিন সেটিই ছিল বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। দক্ষিণ আফ্রিকার মাটিতে হৃদয়ের ৩৫০ রানের অপরাজিত ইনিংসে সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের দ্বিতীয় ম্যাচে শুরুতে চাপে পড়ে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ইনিংসে স্বাগতিকেরা ৫১২ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। জবাবে হৃদয়ের ব্যাটে ভর করে ৮ উইকেটে ৬৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়।

এই ইনিংসের মধ্য দিয়ে বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরির কীর্তি গড়েছেন হৃদয়। একই সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের প্রথম শ্রেণির ক্রিকেটেও সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হয়েছেন তিনি।

হৃদয়ের রেকর্ডগড়া ইনিংসের প্রশংসা করেছেন তামিম ইকবাল নিজেও। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হৃদয়ের একটি ছবি পোস্ট করে সাবেক অধিনায়ক লিখেছেন, ‘যে কোনো জায়গায়, যে কোনো পর্যায়ের, যে কোনো প্রেক্ষাপটে ৩৫০ রানের ইনিংস খেলতে পারা দারুণ ব্যাপার। সেই ইনিংস যদি হয় দক্ষিণ আফ্রিকায়, তাহলে সেটিকে বলতে হয় অসাধারণ।’

তামিম আরও লিখেছেন, ‘বলা হয়, রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। আমি খুবই খুশি যে, আমার রেকর্ডটি ভেঙে গেছে। ইতিহাস গড়ার জন্য অভিনন্দন তাওহিদ হৃদয়।’

হৃদয়ের এই অর্জনকে শুধু ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখছেন না তামিম। তার মতে, দেশের প্রথম ব্যাটার হিসেবে ৩৫০ রানের মাইলফলক স্পর্শ করা বাংলাদেশের ক্রিকেটের এগিয়ে যাওয়ারও একটি প্রতীক।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশে পুরোপুরি বন্ধ নেপালের বিদ্যুৎ রপ্তানি

আমরা যখন চাই, তখনই হামলা চালাতে প্রস্তুত: ট্রাম্প

০৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

হৃদয়ের কাছে রেকর্ড হারিয়ে খুশি তামিম, বললেন ‘অসাধারণ’

আপডেটের সময় : ১০:২৭:৫২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬