নিউইয়র্ক ০৯:০০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বসতঘরে একই সিলিং ফ্যানে ঝুলছিল গর্ভবতী মা ও ৪ বছরের মেয়ের মরদেহ

  • আপডেটের সময় : ১২:৩৫:২৩ অপরাহ্ণ, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সিলেটের জকিগঞ্জে নিজ ঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়ায় এ ঘটনা ঘটে। জকিগঞ্জ থানার ওসি মো. আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি সরেজমিনে তদন্ত করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

এসময় ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জেনে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

নিহতরা হলেন- উপজেলার দাশ শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী চম্পা রাণী দাশ (৩৫) ও তার চার বছরের মেয়ে হৃদি দাশ। চম্পা গর্ভবতী ছিলেন বলে জানিয়ে পুলিশ।

নিহতদের স্বজনরা জানান, নিজ বাড়ির একটি কক্ষ থেকে চম্পা রাণী দাশ ও তার কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। কী কারণে মা-মেয়ের এমন মর্মান্তিক মৃত্যু হলো, তা তারা বুঝতে পারছেন না। 

প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত নন পরিবারের সদস্যরা।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী সাংবাদিকদের বলেন, সন্ধ্যার দিকে চম্পা রাণী ও তার মেয়েকে ঘরে একই সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে ছুটে যান।

ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক মন্তব্য করে ইউপি চেয়ারম্যান বলেন, নারীটি গর্ভবতী ছিলেন বলে আমরা জানতে পেরেছি। কি কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, তা এখনো জানা যায়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বসতঘরে একই সিলিং ফ্যানে ঝুলছিল গর্ভবতী মা ও ৪ বছরের মেয়ের মরদেহ

আপডেটের সময় : ১২:৩৫:২৩ অপরাহ্ণ, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬