নিউইয়র্ক ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজারে মানসিক ভারসাম্যহীন যুবককে লাঠিপেটা, ভিডিও ভাইরাল

  • আপডেটের সময় : ১২:৩৬:০৭ অপরাহ্ণ, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মানসিক ভারসাম্যহীন এক যুবককে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে ওই যুবককে রাস্তায় ফেলে নির্মমভাবে মারধর করতে দেখা যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার গোপালদী পৌরসভার জালাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনার পরদিন শনিবার রাতে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে সবার নজরে আসে।

মারধরের শিকার যুবকের নাম লিটন। তিনি ওই এলাকার আলী হোসেনের ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘লিটন পাগলা’ নামে পরিচিত। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারধরে তার এক হাত ও দুই পা ভেঙে গেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

অভিযুক্ত যুবকের নাম সুমন। তিনি একই এলাকার মোস্তফা মিয়ার ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, লিটন মানসিক ভারসাম্যহীন। মানুষের কাছ থেকে চেয়ে-চিন্তে খাবার সংগ্রহ করে তিনি জীবনযাপন করেন। শনিবার দিনের কোনো এক সময় তিনি সুমনের মায়ের কাছে ভাত চান। এ সময় সুমনের দাবি, লিটন তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করেন। এর জেরে রাতের দিকে একটি দোকানের সামনে থাকা লিটনের ওপর লাঠি নিয়ে চড়াও হন সুমন। ভিডিওতে দেখা যায়, তিনি লিটনকে মাটিতে ফেলে বড় একটি লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করছেন। লিটন তখন বাঁচার জন্য আর্ত-চিৎকার করছিলেন।

স্থানীয়রা জানান, লিটনের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলেও সুমনের ভয়ে কেউ তাকে ঠেকাতে এগিয়ে যাননি। পরে গুরুতর আহত অবস্থায় লিটনকে হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার ভিডিওটি শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। ভিডিও দেখে অনেকে অভিযুক্ত সুমনকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, ‘ভিডিওটি আমার নজরে এসেছে। আমরা বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিচ্ছি।’

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আড়াইহাজারে মানসিক ভারসাম্যহীন যুবককে লাঠিপেটা, ভিডিও ভাইরাল

আপডেটের সময় : ১২:৩৬:০৭ অপরাহ্ণ, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬