নিউইয়র্ক ০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর

  • আপডেটের সময় : ১২:৫০:২৫ অপরাহ্ণ, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তাকে ভুলতে পারেননি সহশিল্পী ও দর্শকরা। বিশেষ করে সালমান শাহ ও শাবনূর জুটির পর্দার রসায়ন আজও দর্শকের মনে আলাদা জায়গা করে আ

প্রিয় সহশিল্পীর ৩০তম প্রয়াণ দিবসে আবেগঘন বার্তায় তাকে স্মরণ করেছেন চিত্রনায়িকা শাবনূর।

সালমান শাহকে স্মরণ করে শাবনূর লিখেছেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই।’

তিনি আরও লিখেছেন, ‘এত বছর পেরিয়ে গেলেও তোমার স্মৃতি আজও হৃদয়ে অমলিন। পর্দার সেই প্রিয় রাজপুত্র, মানুষের ভালোবাসার সেই স্বপ্নের নায়ক তুমি আজও বেঁচে আছ আমাদের স্মৃতিতে, আমাদের ভালোবাসায়।’

সালমান শাহর অকালপ্রয়াণে চলচ্চিত্র অঙ্গনে তৈরি হওয়া শূন্যতার কথাও তুলে ধরেছেন শাবনূর। তার কথায়, ‘তোমার অকাল প্রয়াণে আমাদের চলচ্চিত্র অঙ্গনে যে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছিল, তা আজও পূরণ হয়নি।’

সময়ের সঙ্গে প্রজন্ম বদলালেও সালমান শাহর জনপ্রিয়তা যে এতটুকু কমেনি, সেটিও উল্লেখ করেছেন শাবনূর। 

তিনি বলেন, ‘সময় চলে গেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তোমার জনপ্রিয়তা আর অভিনয়ের মায়া আজও মানুষের হৃদয়ে সমানভাবে জীবন্ত।সালমান শাহর অকালপ্রয়াণে চলচ্চিত্র অঙ্গনে তৈরি হওয়া শূন্যতার কথাও তুলে ধরেছেন শাবনূর। তার কথায়, ‘তোমার অকাল প্রয়াণে আমাদের চলচ্চিত্র অঙ্গনে যে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছিল, তা আজও পূরণ হয়নি।’

তিনি বলেন, ‘সময় চলে গেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তোমার জনপ্রিয়তা আর অভিনয়ের মায়া আজও মানুষের হৃদয়ে সমানভাবে জীবন্ত।’

সর্বশেষে প্রিয় সহশিল্পীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শাবনূর লিখেছেন, ‘তোমার ৩০তম প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা। যেখানেই আছ, ভালো থেকো প্রিয় সালমান শাহ। আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন।’

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল পুরো চলচ্চিত্র অঙ্গনে। তিন দশক পরও তার অভিনয়, ফ্যাশন ও ব্যক্তিত্বের আবেদন নতুন প্রজন্মের কাছেও অমলিন। সহশিল্পীদের স্মৃতিচারণায়ও বারবার ফিরে আসে অকালপ্রয়াত এই স্বপ্নের নায়কের কথা। 

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ইরানে সরকার পরিবর্তন নিয়ে আগ্রহ নেই ট্রাম্পের

পুরো মালদ্বীপ জুড়ে আস্বাভাবিক ধোঁয়া, ‘রেড অ্যালার্ট’ জারি

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর

আপডেটের সময় : ১২:৫০:২৫ অপরাহ্ণ, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬