নিউইয়র্ক ০৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকায় করে মালয়েশিয়া পাচারের আগে ৫ জন উদ্ধার

  • আপডেটের সময় : ০৯:১৯:৪৩ পূর্বাহ্ণ, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের ঠিক আগ মুহুর্তে মানবপাচারের শিকার পাঁচজনকে উদ্ধার করেছে র‍্যাব-১৫।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

র‍্যাব-১৫ কক্সবাজারের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়ায় নুরুল কবিরের বসতবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ মানবপাচারকারী দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। একই সঙ্গে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করে রাখা পাঁচজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

র‍্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অজ্ঞাতনামা আসামিরা আর্থিক সুবিধা লাভের উদ্দেশ্যে এবং জবরদস্তিমূলক শ্রম ও সেবা আদায়ের অসৎ অভিপ্রায়ে ভুক্তভোগীদের নৌকাযোগে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের জন্য ওই স্থানে জড়ো করেছিল।

উদ্ধার হওয়া পাঁচজন ভুক্তভোগী ও জব্দ আলামত পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলছেন গ্রাহকরা

নৌকায় করে মালয়েশিয়া পাচারের আগে ৫ জন উদ্ধার

০৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নৌকায় করে মালয়েশিয়া পাচারের আগে ৫ জন উদ্ধার

আপডেটের সময় : ০৯:১৯:৪৩ পূর্বাহ্ণ, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬