নিউইয়র্ক ০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

  • আপডেটের সময় : ১০:০৩:৫০ পূর্বাহ্ণ, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

রাজবাড়‌ীর পাংশায় অস্ত্র-গু‌লিসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রা‌তে উপ‌জেলার হাবাসপুর ইউ‌নিয়‌নের চরঝিকড়ী এলাকা থে‌কে তা‌দের গ্রেপ্তার করা হয়। পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হ‌লেন, হাবাসপুর ইউ‌নিয়‌নের কাচারীপাড়া গ্রামের মৃত মতিয়ার মিয়ার ছেলে মো. মনজুর মিয়া মঞ্জু (৪০) এবং বাহাদুরপুর ইউ‌নিয়‌নের বাহাদুরপুর গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে মো. শরীফ মোল্লা(৩০) ।

ওসি শেখ মঈনুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে পু‌লিশ জান‌তে পা‌রে কুখ‌্যাত সন্ত্রসী মঞ্জু তার দলবল নি‌য়ে চরঝিকড়ী বেড়িবাঁধ এলাকায় অবস্থান কর‌ছে। এমন সংবা‌দে ওই এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজ জব্দ করা হয়।

ওসি জানান, গ্রেপ্তারকৃত মনজুর মিয়া মঞ্জুর বিরুদ্ধে হত্যা, অপহরণ ও চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি, মারামারিসহ একাধিক মামলা রয়েছে। এবং শরীফ মোল্লার বিরুদ্ধে দস্যুতা ও পুলিশের ওপর হামলাসহ ৪‌টি মামলা রয়েছে ।

এ বিষয়ে অস্ত্র আই‌নে মামলা দা‌য়ে‌রের পর আসা‌মি‌দের আজ আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

প্রথমবার ওয়েব সিরিজে পরিণীতি চোপড়া

০৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

রাজবাড়ীতে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেটের সময় : ১০:০৩:৫০ পূর্বাহ্ণ, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬