নিউইয়র্ক ০৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চরিত্রহননের ক্ষেত্রে নিশানা করা হয় নারীকেই: কঙ্গনা

  • আপডেটের সময় : ১০:৩১:২৯ পূর্বাহ্ণ, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও একসময়ের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় কিছু দিন আগেই সাবধান করেছিলেন, নারীকে নিয়ে ইঙ্গিতপূর্ণ কুমন্তব্য করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এবার সেই বক্তব্য সমর্থন করে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের পাশে দাঁড়ালেন বিজেপির সংসদ সদস্য ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনযায়ী, সম্প্রতি তামিলনাড়ুর শাসকদল ডিএমকে-র নেতা উদয়নিধি স্ট্যালিনের এক রাজনৈতিক সভায় ঘটে এক অপ্রীতিকর ঘটনা। সভা থেকে অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়ের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার সময় ভিড়ের মধ্য থেকে অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে নিয়ে কুৎসিত ও আপত্তিকর স্লোগান তোলা হয়।একজন প্রথম সারির শিল্পীকে নিয়ে এমন কুরুচিপূর্ণ আচরণ নেটদুনিয়ায় তীব্র সমালোচনার ঝড় তোলে। এ ঘটনার পর কঠোর হুঁশিয়ারি দিয়ে বিজয়ের স্পষ্ট বার্তা, নারীদের নিয়ে যেকোনো ধরনের নোংরা মন্তব্য বা চরিত্রহননের চেষ্টা করা হলে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা।

তৃষা কৃষ্ণানের বিষয়টি টেনে কঙ্গনা বলেন, ‘তামিলনাড়ুতে যা ঘটেছে, তা সবারই জানা। একজন অত্যন্ত সম্মানিত শিল্পীকে অহেতুক রাজনৈতিক টানাপোড়েনে জড়িয়ে অপমান করা হয়েছে। কোনো সম্পর্কে দুই পক্ষের সম্মতি থাকলেও, কাদা ছোড়াছুড়ি ও চরিত্রহননের ক্ষেত্রে সবসময় নিশানা করা হয় নারীকেই।’

কঙ্গনার এমন সহমর্মিতা ও স্পষ্টবাদী অবস্থান সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। বিনোদনপ্রেমীদের মতে, ব্যক্তিগত মতপার্থক্য ভুলে যেকোনো নারীর সম্মানের প্রশ্নে কঙ্গনার এই প্রতিবাদী ভূমিকা সত্যিই ব্যতিক্রমী ও প্রশংসনীয়।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

প্রথমবার ওয়েব সিরিজে পরিণীতি চোপড়া

০৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

চরিত্রহননের ক্ষেত্রে নিশানা করা হয় নারীকেই: কঙ্গনা

আপডেটের সময় : ১০:৩১:২৯ পূর্বাহ্ণ, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬