নিউইয়র্ক ০৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার বাসে রূপান্তর, ৪১ বাসের রেজিস্ট্রেশন স্থগিত করলো বিআরটিএ

  • আপডেটের সময় : ০৮:০৮:৪৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দেশে এখনো কোনো ডাবল ডেকার স্লিপার বাসের অনুমোদন বা রেজিস্ট্রেশন দেওয়া হয়নি। তার পরও সিঙ্গেল ডেকার হিসেবে রেজিস্ট্রেশন নিয়ে পরে বডি পরিবর্তন করে ডাবল ডেকার স্লিপার বাস বানিয়ে সড়কে চালানো হচ্ছে। এমন ৪১টি বাসের রেজিস্ট্রেশন স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার (৯ সেপ্টেম্বর) হাইকোর্টের নির্দেশনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বিআরটিএর ইঞ্জিনিয়ারিং শাখার তিন সদস্যের এই কমিটি সম্প্রতি প্রতিবেদন জমা দিয়েছে।

২০২৫ সালে অননুমোদিত স্লিপার এসি বাস চলাচলের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান রিট করেন। সেই রিটের শুনানিতে হাইকোর্ট রুল জারি করে। পরে আরেকটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত স্লিপার বাস বিষয়ে একটি স্বাধীন প্রযুক্তিগত কমিটি গঠনের নির্দেশ দেয়। বিআরটিএ সেই আদেশ অনুসারে কমিটি গঠন করে।

কমিটির নেতৃত্বে ছিলেন বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোহাম্মদ শহীদুল্লাহ। সদস্য হিসেবে ছিলেন উপপরিচালক এ. এস. এম. কামরুল হাসান এবং সদস্য সচিব হিসেবে সহকারী পরিচালক মো. মঈনুল ইসলাম।

কমিটি পর্যালোচনা করে জানায়, বিআরটিএ থেকে এখন পর্যন্ত কোনো ডাবল ডেকার স্লিপার বাসের অনুমোদন বা রেজিস্ট্রেশন দেওয়া হয়নি। তবে ডাবল ডেকার (স্লিপার নয়) হিসেবে মোট ৮২৯টি বাসের রেজিস্ট্রেশন রয়েছে।

অভিযোগের ভিত্তিতে সিঙ্গেল ডেকার হিসেবে রেজিস্ট্রেশন নেওয়া কয়েকটি বাসের মালিক পরে সেগুলোকে ডাবল ডেকার স্লিপার বাসে রূপান্তর করে। এসব বাসের বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়কে চলাচলরত তিনটি স্লিপার বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই অভিযান এখনো চলমান। সময়ে সময়ে পুলিশ বিভাগকেও অননুমোদিত বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে।

কমিটি আরও জানায়, বর্তমানে ডাবল ডেকার স্লিপার বাসের কোনো নির্দিষ্ট গাইডলাইন বা নীতিমালা না থাকায় বিআরটিএ এ ধরনের বাসের অনুমোদন বা রেজিস্ট্রেশন দিচ্ছে না। অনুমোদিত কোনো ডাবল ডেকার স্লিপার বাস না থাকায় সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রশ্নও ওঠে না।

সড়ক পরিবহন আইন-২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা-২০২২ অনুসারে শুধু সিঙ্গেল ডেকার বাসের অনুমোদন ও রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে। ডাবল ডেকার স্লিপার বাসের অনুমোদন ও নিয়ন্ত্রণের জন্য একটি জাতীয় গাইডলাইন প্রণয়নের কাজ চলমান রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬

ফেইনুর্ডকে ৫-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল বার্সেলোনা

১০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার বাসে রূপান্তর, ৪১ বাসের রেজিস্ট্রেশন স্থগিত করলো বিআরটিএ

আপডেটের সময় : ০৮:০৮:৪৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬