ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি। বয়স ৩৯ ছুঁই ছুঁই হলেও বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কারের লড়াইয়ে এখনও আছেন আর্জেন্টাইন সুপারস্টার। এবারও তার পক্ষে জোরালো সমর্থন এসেছে ফুটবলের বড় বড় নামগুলোর কাছ থেকে। সেই তালিকায় যোগ হয়েছে জিনেদিন জিদানের নামও।
ফরাসি কিংবদন্তি জিদান স্পষ্ট করে বলেছেন, এবারের ব্যালন ডি’অরে ভোট দেওয়ার সুযোগ থাকলে তিনি এক নম্বরে মেসিকেই বেছে নিতেন। এমনকি যদি একশোবার ভোট দেওয়ার সুযোগও পেতেন, প্রতিবারই মেসির নামে ভোট দিতেন বলে জানিয়েছেন তিনি।
জিদান বলেন, আমি মেসিকে একশোবার ভোট দেব।
বয়সকে মেসির শ্রেষ্ঠত্বের পথে কোনো বাধা বলে মনে করেন না জিদান। বরং ৩৯ বছর বয়সেও বিশ্বের সেরাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে যাওয়াকে তিনি বিশাল অর্জন হিসেবে দেখছেন। তার ভাষায়, লোকেরা আসলে বুঝতেই পারে না, ৩৯ বছর বয়সে এসেও বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে থাকতে পারা কতটা অসাধারণ ব্যাপার।
এবারও মেসি ব্যালন ডি’অর জিতলে জিদান মোটেও অবাক হবেন না বলে জানিয়েছেন। সর্বকালের সেরা ফুটবলার কে, এই প্রশ্নে এখনও কারও সংশয় থাকলে তা তার কাছে বিস্ময়কর মনে হয়।
২০২৩ সালে মেসি তার ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর জিতেছিলেন। এবার নবমবারের মতো সেই সম্মান পাওয়ার লড়াইয়ে আছেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড। তার সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, লামিনে ইয়ামাল, উসমান দেম্বেলে, হ্যারি কেইন, ভিনিসিয়ুস জুনিয়র, আর্লিং হল্যান্ডসহ আরও কয়েকজন তারকা। শেষ পর্যন্ত কার হাতে উঠবে এবারের ট্রফি, সেটাই এখন সবার অপেক্ষার বিষয়।