নিউইয়র্ক ০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের পরই হানিমুনে অস্ট্রেলিয়া পাড়ি দিলেন আমির খান-গৌরী স্প্র্যাট

  • আপডেটের সময় : ০৪:০০:৫৪ অপরাহ্ণ, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৩১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান জীবনের নতুন ইনিংস শুরু করেছেন। গত ৫ জুলাই দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নেওয়ার পর এবার এই নবদম্পতি মধুচন্দ্রিমার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন অস্ট্রেলিয়ায়। পারিবারিক পরিবেশে অনাড়ম্বর বিয়ের পর একান্তে সময় কাটাতে এই দেশটিকে বেছে নিয়েছেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মেলবোর্নে অনুষ্ঠেয় ভারতীয় চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়ায় অবকাশ যাপন করবেন আমির ও গৌরী। গত দু’বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বেঙ্গালুরুতে আমিরের বোনের মাধ্যমে গৌরীর সঙ্গে অভিনেতার পরিচয় হয়। চলতি বছরের শুরুতে নিজের ৬০তম জন্মদিনে সবার সামনে গৌরীকে নতুন সঙ্গিনী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন এই সুপারস্টার। এর এক বছরের মাথায় মুম্বাইয়ের পালি হিলসের বাড়িতে ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন হয় তাদের। এটি আমিরের তৃতীয় বিয়ে।

বিয়ের পর জীবনযাপনেও বড় পরিবর্তন আনছেন আমির। জানা গেছে, পালি হিলসের পুরনো বাড়ি ছেড়ে তিনি এখন থেকে বান্দ্রার ‘মারিনা’ আবাসনে বসবাস করবেন। সেখানে প্রায় ১০০ কোটি রুপি ব্যয়ে তিনটি ফ্ল্যাট কিনেছেন তিনি। এর মধ্যে একটিতে সস্ত্রীক আমির থাকবেন এবং বাকি দুটিতে থাকবেন তার মা, বড় ছেলে জুনেইদ, সাবেক স্ত্রী কিরণ রাও ও তার সন্তান আজাদ। উল্লেখ্য, বিয়ের অনুষ্ঠানে আমিরের আগের দুই পক্ষের সন্তান ও সাবেক স্ত্রীরাও উপস্থিত ছিলেন।

মডেল গৌরী স্প্র্যাটের সঙ্গে আমিরের রসায়ন নিয়ে বলিউডে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল। তবে ২০২৫ সালে ৬০ বছর পূর্ণ করার শুভক্ষণে আমির নিজেই তার নতুন সম্পর্কের কথা প্রকাশ করেন।

আমিরের ভাষ্য অনুযায়ী, তার জীবনে স্থিতিশীলতা ও নতুন উদ্যম ফিরিয়ে আনতে গৌরীর ভূমিকা অনস্বীকার্য। মধুচন্দ্রিমা ও চলচ্চিত্র উৎসব শেষ করে দেশে ফেরার পরই নবদম্পতি তাদের নতুন আবাসনে স্থায়ীভাবে ওঠা শুরু করবেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিয়ের পরই হানিমুনে অস্ট্রেলিয়া পাড়ি দিলেন আমির খান-গৌরী স্প্র্যাট

আপডেটের সময় : ০৪:০০:৫৪ অপরাহ্ণ, রবিবার, ১২ জুলাই ২০২৬