নিউইয়র্ক ০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৩১ বছর পর বিয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা দিলেন ওমর সানী

  • আপডেটের সময় : ০৩:০৬:৫৬ অপরাহ্ণ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও চিত্রনায়িকা মৌসুমী। পর্দায় জুটি বেঁধে দর্শকের ভালোবাসা পাওয়া এই দুই তারকা বাস্তব জীবনেও দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গী। নানা চড়াই-উতরাই পেরিয়ে তাদের দাম্পত্য জীবন পেরিয়েছে ৩১ বছর।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি আবেগঘন বার্তা দেন।

পোস্টে ওমর সানী লিখেন, আমার বিয়ের অনুষ্ঠান তখনকার শেরাটন শাহবাগ। আমাকে আংটি পরিয়ে দিচ্ছেন আমার শাশুড়ি মা পাশে আমার শ্বশুর সাহেব, একটা মধুর অনুভূতি জীবনের।

কিন্তু এই ছবির আমার শ্বশুর সাহেব আজকে দুনিয়াতে নেই আফসোস করে ‘কুলি’ খ্যাত অভিনেতা বলেন, বাবা আমি মিস করছি আপনাকে অনেক ভালোবাসি। আর আম্মা  শুধু দেখা করার অপেক্ষায়, ঠিক না মৌসুমী। 

এর আগে, ১৯৯৫ সালের ২ আগস্ট বিয়ে করেন ওমর সানী ও মৌসুমী। এই তারকা দম্পতির ঘরে রয়েছে দুই সন্তান ফারদিন ও ফাইজা।

১৯৯৪ সালের ২ ডিসেম্বর মুক্তি পাওয়া দীলিপ সোম পরিচালিত ‘দোলা’ ছবির মাধ্যমে জুটি বাঁধেন ওমর সানী ও মৌসুমী। এরপর ‘আত্ম অহংকার, প্রথম প্রেম, মুক্তির সংগ্রাম, হারানো প্রেম, গরিবের রানি, প্রিয় তুমি, সুখের স্বর্গ, মিথ্যা অহংকার, ঘাত প্রতিঘাত, লজ্জাসহ আরও অনেকে সিনেমায় তারা জুটি বাঁধেন।  

এদিকে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। জানা গেছে, মা অসুস্থ থাকায় সেখানে তাকে ও পরিবারের অন্যান্য সদস্যদের সময় দিচ্ছেন তিনি। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন ডলার জালিয়াতির দায়ে বাংলাদেশি নারীর কারাদণ্ড

শনিবার শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন

১১ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

৩১ বছর পর বিয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা দিলেন ওমর সানী

আপডেটের সময় : ০৩:০৬:৫৬ অপরাহ্ণ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬