নিউইয়র্ক ০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টির মধ্যে কালিন্দী নদী দিয়ে ১০ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ

  • আপডেটের সময় : ১০:১৫:০৬ পূর্বাহ্ণ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে কালিন্দী নদীর সীমান্ত দিয়ে ১০ থেকে ১২ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বৃষ্টির মধ্যে এ চেষ্টা চালানো হলেও ঘটনাস্থলে গিয়ে তাদের প্রবেশ ঠেকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে ওই ব্যক্তিদের নিয়ে ভারতের দিকে ফিরে যায় বিএসএফ। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আবদুল্লাহ।

বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকা থেকে দক্ষিণে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে কালিন্দী নদীর চর এলাকায় ওই ব্যক্তিদের নিয়ে আসে বিএসএফ। ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী ক্যাম্পের সদস্যরা এ সময় একটি নৌকা ও একটি স্পিডবোট ব্যবহার করেন।

বিষয়টি নজরে আসার পর বিজিবির টহল দল ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেয়। পরে বৃষ্টির মধ্যেই বিজিবির সদস্যরা স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তাদের উপস্থিতিতে বিএসএফ ওই ব্যক্তিদের বাংলাদেশে ঠেলে পাঠাতে পারেনি।

বিজিবির কাছ থেকে পাওয়া ২৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, প্রবল বৃষ্টির মধ্যে সীমান্তের জলসীমায় দুটি নৌযান পাশাপাশি অবস্থান করছে। একটি নৌযানে রেইনকোট পরা ও অস্ত্রধারী বিজিবি সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন। অন্য নৌযানে কয়েকজন ব্যক্তিকে দেখা যায়। পরে বিজিবির নৌযানটি ওই নৌযানের দিকে এগিয়ে যায়।

বিজিবি জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে বিএসএফ সদস্যরা ওই ১০ থেকে ১২ জনকে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যান।

নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আবদুল্লাহ বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের ঠেলে পাঠানোর চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে। এ কারণে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

অরল্যান্ডোয় ফোবানার ৪০তম সম্মেলন, নতুন নেতৃত্ব নির্বাচিত

৬.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

১২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বৃষ্টির মধ্যে কালিন্দী নদী দিয়ে ১০ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ

আপডেটের সময় : ১০:১৫:০৬ পূর্বাহ্ণ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬