নিউইয়র্ক ১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেপ্তার

  • আপডেটের সময় : ০১:১১:৩০ অপরাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের মুম্বাইয়ের চার্চগেট এলাকার বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। তার বাবা-মায়ের ওই বাড়ি থেকে প্রায় ৫ লাখ রুপি মূল্যের গয়না খোয়া গেছে বলে জানা গেছে।

ইন্ডিয়ান অ্যারাবিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস) জানিয়েছে, এ ঘটনায় মুম্বাই পুলিশ এক গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ওই নারীর নাম সীমা ঘাটে (৪০)। তিনি পালঘরের বাসিন্দা বলে জানা গেছে।

প্রায় দেড় বছর ধরে আমিশার মা আশা প্যাটেলের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন সীমা। চুরির অভিযোগ পাওয়ার পর মেরিন ড্রাইভ থানার পুলিশ তদন্ত শুরু করে। পরে বিরার থেকে তাকে শনাক্ত করে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, ২০২৬ সালের জানুয়ারিতে ওই বাড়ি থেকে একটি চুড়ি চুরি হয়েছে বলে অভিযোগ করা হয়। আশা প্যাটেলের সন্দেহ ছিল, এই চুরির সঙ্গে সীমা জড়িত। এরপর প্রায় পাঁচ থেকে ছয় মাস ধরে তিনি সীমাকে চুরির কথা স্বীকার করে গয়না ফেরত দিতে বলে আসছিলেন বলে জানা গেছে। তবে চুড়িটি ফেরত দেওয়া হয়নি। এরপর আশা প্যাটেল মেরিন ড্রাইভ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

প্রাথমিকভাবে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৩০৬ ধারায় অজ্ঞাত এক নারীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। পরে ক্রাইম ডিটেকশন টিম তদন্তে নেমে বিরার থেকে অভিযুক্তকে শনাক্ত করে। পুলিশ সীমাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে আদালত তাকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

সূত্র: এনডিটিভি

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

সৌদি আরবের সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা

১৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেপ্তার

আপডেটের সময় : ০১:১১:৩০ অপরাহ্ণ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬