নিউইয়র্ক ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় বছর পর মঞ্চে ফিরেই কাঁদলেন সেলিন ডিওন

  • আপডেটের সময় : ০৪:৪২:৫৮ অপরাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দীর্ঘ ছয় বছরের অপেক্ষার অবসান। প্যারিসের মঞ্চে পূর্ণাঙ্গ লাইভ কনসার্টে ফিরেই আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেললেন বিশ্বখ্যাত কানাডিয়ান সংগীতশিল্পী সেলিন ডিওন। চোখের পানি মুছে অবশ্য থেমে থাকেননি তিনি। গেয়েছেন, নেচেছেন এবং একপর্যায়ে দর্শকদেরও গানে সামিল করেছেন।

২০২২ সালে সেলিন ডিওন জানিয়েছিলেন, তিনি বিরল স্নায়ুরোগ ‘স্টিফ পারসন সিনড্রোমে’ আক্রান্ত। এ রোগের কারণে তার শরীরে পেশির খিঁচুনি ও শক্ত হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। ফলে গান গাওয়াসহ স্বাভাবিক কর্মকাণ্ডও কঠিন হয়ে পড়ে। এরপর দীর্ঘ সময় ধরে চিকিৎসা ও থেরাপির মধ্য দিয়ে যেতে হয় তাকে।

অবশেষে দীর্ঘ বিরতির পর প্যারিসের প্লেনিটিউড অ্যারেনায় পূর্ণাঙ্গ লাইভ কনসার্টে মঞ্চে ফেরেন সেলিন। শুরুতেই আবেগে কিছুক্ষণের জন্য থেমে যান তিনি। পরে মাইক্রোফোন দর্শকদের দিকে বাড়িয়ে দিলে পুরো অ্যারেনা যেন পরিণত হয় এক বিশাল কণ্ঠে।

নিজের অসুস্থতার বিষয়টি কখনোই আড়াল করেননি সেলিন ডিওন। বরং কঠিন সময়ের লড়াইকে তিনি পরিণত করেছেন অনুপ্রেরণার গল্পে। কনসার্টে ‘অল বাই মাইসেলফ’, ‘দ্য পাওয়ার অব লাভ’ এবং ‘মাই হার্ট উইল গো অন’-এর মতো জনপ্রিয় গান পরিবেশন করেন তিনি। প্রতিটি গানেই দর্শকদের উচ্ছ্বাস আরও বেড়ে যায়।

কনসার্টে উপস্থিত কয়েকজন দর্শকের ভাষ্য, পুরো আয়োজনটি ছিল অত্যন্ত আবেগঘন। দীর্ঘ অসুস্থতার পর সেলিনের এমন প্রত্যাবর্তন তাদের জন্য ছিল বিশেষ এক মুহূর্ত। তার লড়াই ও মঞ্চে ফেরার দৃশ্য দর্শকদেরও নতুন করে স্বপ্ন দেখার অনুপ্রেরণা দিয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

কাশ্মীরে ১০০ দিনেরও বেশি সময় ধরে বন্ধ ইন্টারনেট

ভাঙনের পথে যুক্তরাজ্য

১৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ছয় বছর পর মঞ্চে ফিরেই কাঁদলেন সেলিন ডিওন

আপডেটের সময় : ০৪:৪২:৫৮ অপরাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬