নিউইয়র্ক ১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মমেক হাসপাতালে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যুর খবর সঠিক নয়: বিভাগীয় কমিশনার

  • আপডেটের সময় : ০৯:৪৩:১৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

বিভাগীয় কমিশনার জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর যে তথ্য ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ অসত্য। তিনি বলেন, ‘জরুরি বিভাগে যে দুজনের মরদেহ ছিল, সেটি স্বাভাবিক রোগী হিসেবে মৃত্যু। এছাড়া আরও দুজনের মৃত্যুর বিষয়ে যে তথ্য আসছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’

এর আগে সোমবার বিকেল পৌনে ছয়টার দিকে হাসপাতালের নতুন ভবনের একটি নষ্ট লিফটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ও ধোঁয়া আটতলা পর্যন্ত ছড়িয়ে পড়লে রোগী এবং তাদের স্বজনদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ভবন থেকে দ্রুত সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে অন্তত ২০ জন আহত হন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ময়মনসিংহ সদরের তিনটি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটিসহ মোট চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় ভবনের নিরাপত্তাকর্মীদের সহায়তায় নারী ও শিশুসহ রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

এদিকে আগুন লাগার পর পরই সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে পদদলিত হয়ে শিশুসহ ছয়জনের মৃত্যুর তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র বিভ্রান্তি ও উদ্বেগের সৃষ্টি হয়। প্রশাসনের আনুষ্ঠানিক এই বক্তব্যের মাধ্যমে সেই ধোঁয়াশা পরিষ্কার হলো।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মমেক হাসপাতালে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যুর খবর সঠিক নয়: বিভাগীয় কমিশনার

আপডেটের সময় : ০৯:৪৩:১৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬