নিউইয়র্ক ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নগ্ন বিজ্ঞাপনে সমালোচনার মুখে সিডনি সুইনি, দুই দিনে হারালেন দুই লাখ অনুসারী

  • আপডেটের সময় : ১২:৫৭:৪৭ অপরাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

খেলাধুলাভিত্তিক বেটিং অ্যাপ ‘নভিগ’-এর একটি বিজ্ঞাপনে নগ্ন অবস্থায় অংশ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ‘ইউফোরিয়া’ তারকা সিডনি সুইনি। গত বুধবার ইনস্টাগ্রামে বিজ্ঞাপনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া বিতর্কের জেরে মাত্র দুই দিনে ইনস্টাগ্রামে দুই লাখের বেশি অনুসারী হারিয়েছেন এই অভিনেত্রী।

১ মিনিটের ওই বিজ্ঞাপনে সিডনি সুইনিকে নগ্ন অবস্থায় দেখা যায়, যেখানে শরীরের বিভিন্ন সংবেদনশীল অংশ ঢাকতে ফুটবল, বাস্কেটবল, সকার বল ও হকি নেট ব্যবহার করা হয়েছে। বিজ্ঞাপনটি প্রকাশের পর প্রথম তিন দিনে অনুসারী না কমে বরং প্রায় ৫০ হাজার বৃদ্ধি পেলেও, পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘সোশ্যাল ব্লেড’-এর হিসাব অনুযায়ী গত রোববার তার অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৩৬ হাজার ৮৪৮ জন এবং পরদিন আরও প্রায় ৬৮ হাজার অনুসারী তাকে আনফলো করেন।

তবে ইনস্টাগ্রামে সিডনির মোট অনুসারী আড়াই কোটির (২ কোটি ৫০ লাখ) বেশি হওয়ায় এই হারানো অনুসারীর সংখ্যা মোট অনুসারীর ১ শতাংশের কম। নভিগ অ্যাপের সঙ্গে কেবল বিজ্ঞাপনী চুক্তিই নয়, তিনি এই প্রতিষ্ঠানটির কৌশলগত অংশীদার ও মালিকানারও অংশীদার।

বিজ্ঞাপনটিতে খেলাধুলার প্রচারণায় নারীর শরীরকে যৌন আবেদন তৈরির উপকরণ হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন নারী ক্রীড়াবিদদের একটি অংশ। অস্ট্রেলিয়ার চারবারের অলিম্পিক সোনাজয়ী সাঁতারু আরিয়ার্ন টিটমাস তীব্র ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে লিখেছেন, নারীর শরীরকে পণ্য বানানো এবং খেলাধুলাকে যৌন আবেদন তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করার এই প্রবণতা মেনে নেওয়া যায় না।

সমালোচনার মুখে পড়ে সিডনি সুইনি এক বিবৃতিতে জানান, প্রচারণাটি সম্পূর্ণ মজার ছলে করা একটি ভাবনা ছিল, যার মূল উদ্দেশ্য ছিল সব কোলাহল সরিয়ে মানুষের মনোযোগ কেবল খেলাধুলার দিকে ফেরানো। এর মাঝে সমালোচনার জবাব হিসেবে তিনি ইনস্টাগ্রামে নভিগের বিজ্ঞাপনের ছবি পুনরায় পোস্ট করার পাশাপাশি অতীতে ক্রীড়াবিদদের নগ্ন বা স্বল্প পোশাকে প্রকাশিত ইএসপিএনের ‘বডি ইস্যু’র কয়েকটি প্রচ্ছদ স্টোরিতে শেয়ার করেন।উল্লেখ্য, এর আগে গত বছর আমেরিকান ইগলের জিনস এবং চলতি বছর নিজের অন্তর্বাসের ব্র্যান্ড ‘সির্নে’র বিজ্ঞাপনেও আবেদনময় ছবি ও ভিডিও প্রকাশ করে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ঘণ্টায় ৪১৫টি কাগজের প্লেন বানিয়ে বিশ্ব রেকর্ড 

মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংস করল সৌদি আরব

১৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নগ্ন বিজ্ঞাপনে সমালোচনার মুখে সিডনি সুইনি, দুই দিনে হারালেন দুই লাখ অনুসারী

আপডেটের সময় : ১২:৫৭:৪৭ অপরাহ্ণ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬