নিউইয়র্ক ০৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা আটক

  • আপডেটের সময় : ০১:১০:২৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেককে (৬৬) আটক করেছে দর্শনা ইমিগ্রেশন পুলিশ। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। পরে তাকে মেহেরপুর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, এম এ খালেক চিকিৎসার জন্য মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। ইমিগ্রেশন পুলিশ তাঁর পরিচয় ও অন্যান্য তথ্য যাচাইয়ের সময় বিষয়টি জানতে পারে। পরে তাঁকে আটক করে মেহেরপুর পুলিশকে খবর দেওয়া হয়।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিন মিয়া বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক মেডিকেল ভিসায় এ পথে ভারতে যাওয়ার সময় তাঁকে আটক করা হয়েছে।’

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, আটক ব্যক্তিকে মেহেরপুর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সৌদি আরবে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত

উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা আটক

আপডেটের সময় : ০১:১০:২৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬