নিউইয়র্ক ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালে বাসের ধাক্কায় মাহিন্দ্রার দুই যাত্রী নিহত, আহত ১০

  • আপডেটের সময় : ০৩:৪৪:৩২ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে ইউনাইটেড পরিবহনের একটি বাসের ধাক্কায় মাহিন্দ্রের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শুক্রবার সকালে ত্রিশালের কাজীর শিমলা নজরুল উচ্চবিদ্যালয়ের বিপরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে ময়মনসিংহগামী ইউনাইটেড পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫-৪৯৪২) উল্টো পথে গিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি মাহিন্দ্রাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। পরে ময়মনসিংহগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকেও পেছন থেকে ধাক্কা দেয় বাসটি।

এতে মাহিন্দ্রের দুই অজ্ঞাতপরিচয় পুরুষ যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত হন আরও অন্তত ১০ জন। পরে স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় ত্রিশাল থানা-পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু করেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ত্রিশালে বাসের ধাক্কায় মাহিন্দ্রার দুই যাত্রী নিহত, আহত ১০

আপডেটের সময় : ০৩:৪৪:৩২ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬