নিউইয়র্ক ০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ান গেমসেও সেমিফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

  • আপডেটের সময় : ০৪:০৬:৪২ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কিছু দিন আগেই নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ৪২ রানে হেরে ফাইনালে যেতে ব্যর্থ হয় টাইগ্রেসরা। এশিয়া কাপজয়ী ভারতের সঙ্গে এবার এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালেও দেখা হচ্ছে নিগার সুলতানা জ্যোতির দলের।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাপানকে ৮ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারতের মেয়েরা।এশিয়ান গেমস ক্রিকেটেও যে বাংলাদেশ-ভারত সেমিতে দেখা হচ্ছে সেটি আগেই বোঝা যাচ্ছিল। শক্তিমত্তায় ধারেকাছেও না থাকা ভারতীয় মেয়েদের বিপক্ষে জেতার কথা নয় জাপানের। অন্যদিকে, চীনের বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচ মাঠ ভেজা থাকায় আর হয়নি। ফলে না খেলেই র‌্যাংকিংয়ের বিচারে সেমিফাইনালে ওঠে লাল-সবুজের প্রতিনিধিরা।

করোগি স্পোর্টস পার্কে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৯.৫ ওভারে মাত্র ৫৭ রান তুলতেই অলআউট হয়ে যায় জাপান। ভারতের মেয়েরা ২ উইকেট হারিয়ে এই রান তাড়া করেছে মাত্র ৫ ওভারে। ৮ উইকেটের বড় জয় তাদের সেমিফাইনালে তুলে দিয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় করোগি স্পোর্টস পার্কে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে বাংলাদেশ-ভারত। পরবর্তীতে ২২ সেপ্টেম্বর তৃতীয় স্থান নির্ধারণী এবং এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালও অনুষ্ঠিত হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা প্রসঙ্গে ঢাকার বক্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের বার্তা

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প 

১৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

এশিয়ান গেমসেও সেমিফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

আপডেটের সময় : ০৪:০৬:৪২ অপরাহ্ণ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬