নিউইয়র্ক ০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : ০২:৫৬:০৩ অপরাহ্ণ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিচর গ্রামে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন- আকরাম হোসেন (৪০), তার স্ত্রী প্রিয়াংকা (২৪) ও তাদের দেড় বছরের মেয়ে আলিজা। আকরাম হোসেন বারাহিচর গ্রামের মৃত নুরল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সৌদি আরব প্রবাসী আকরাম হোসেন মাস তিনেক আগে দেশে আসেন। মা, ভাই ও ভাবিসহ আকরামের পরিবার একই বাড়িতে থাকতেন।

শনিবার অনেক বেলা হয়ে যাওয়ার পরও আকরাম হোসেন এবং তারা স্ত্রী ঘরের দরজা খোলেননি। এক পর্যায়ে আকরাম হোসেন মা দরজার ফাঁক দিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ঘরে ঢুকে তিন জনের লাশ দেখতে পায়। ফাঁস লাগানো অবস্থায় আকারামকে পাওয়া যায়।
তার স্ত্রী প্রিয়াংকার মুখে রক্তাক্ত আঘাতে চিহ্ন রয়েছে। আর শিশুর শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির হোসেন বলেন, ‘তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

বৈশ্বিক বাণিজ্যে চীনের আধিপত্য কমাতেই ট্রাম্পের নতুন শুল্কনীতি

জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার

আপডেটের সময় : ০২:৫৬:০৩ অপরাহ্ণ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬