নিউইয়র্ক ০৭:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার দাবিতে উত্তাল কুবি, মহাসড়ক অবরোধ

  • আপডেটের সময় : ০৯:২৯:১০ পূর্বাহ্ণ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিমের হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন কুবি শিক্ষার্থীরা।

রোববার (২০ সেপ্টেম্বর) আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে অপ্রতিমের জানাজা শেষে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বিশ্বরোডের দিকে যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। পরে তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল—‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘অপ্রতিমের রক্ত বৃথা যেতে দেব না’, ‘বাঁশের লাঠি তৈরি করো, সন্ত্রাসীদের দমন করো’, ‘আমার ভাই মরল কেন, তারেক রহমান জবাব দে’ এবং ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদিকুর রহমান বলেন, ‘আমরা আজ কেবল অপ্রতিমের জন্য এখানে আসিনি। এ চিত্র সারা বাংলাদেশের। কুমিল্লাতেও প্রতিনিয়ত এসব হচ্ছে। তারপরও নাকি পুলিশ সুপার অ্যাওয়ার্ড পেয়ে যান। আমরা অপ্রতিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ বিষয়ে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরাফ ভূঁইয়া বলেন, ‘এটা সম্পূর্ণই পুলিশ প্রশাসনের ব্যর্থতা। পুলিশ বলে, “ক্লু পেয়েছি, ক্লু পেয়েছি”; কিন্তু কী কী তারা পেয়েছে, সেটা আমরা আদৌ জানি না। এই ব্যর্থতার দায় তারা যতক্ষণ না পর্যন্ত মাথায় নেবে, আমরা ততক্ষণ রাস্তায় আছি।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব

‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’

২০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার দাবিতে উত্তাল কুবি, মহাসড়ক অবরোধ

আপডেটের সময় : ০৯:২৯:১০ পূর্বাহ্ণ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬