নিউইয়র্ক ০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে গভীর রাতে আগুন

  • আপডেটের সময় : ১২:৩২:৪৮ অপরাহ্ণ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে পার্কিং করে রাখা ‘নীলাচল পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে গাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টা থেকে দুইটার মধ্যে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার পাশে রাখা বাসটিতে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাত সোয়া দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ব্যক্তিদের ধারণা, দুর্বৃত্তরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে থাকতে পারে।

আদমজী ফায়ার স্টেশনের কর্মকর্তা মিরন মিয়া জানান, পার্ক করে রাখা বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। বাসটি খালি থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবর রহমান বলেন, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

দূরপাল্লায় ২০ পয়সা/কিমি ও শহরে ১৮ পয়সা/কিমি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে: ট্রাম্প

২১ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে গভীর রাতে আগুন

আপডেটের সময় : ১২:৩২:৪৮ অপরাহ্ণ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬