নিউইয়র্ক ০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার সঙ্গে শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার

  • আপডেটের সময় : ১২:৫৯:৫৩ অপরাহ্ণ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

রাতের আঁধারে মিরপুরের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার সঙ্গে শাসক দলের লোকজন জড়িত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ব্রিফিংকালে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘এ ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রমাণ। শাসক দলের লোকজন যে এসব ঘটনার সঙ্গে জড়িত, সেটি সব গণমাধ্যমে এসেছে। সরকারের উচিত এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া।’

এর আগে সেখানে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএএমইএ) প্রেসিডেন্টসহ বোর্ড নেতারা সাক্ষাৎ ও বৈঠক করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সামনে ব্রিফ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এসময় তার কাছে রাতের আঁধারে মিরপুরের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া এবং আবাসিক এলাকায় গুলিবর্ষণ ও লুটপাটের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকেরা।

জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানে রাজনৈতিক খারাপ উদ্দেশ্যে আক্রোশমূলক আচরণ করা হয়েছে, সেটি সব মহলে নিন্দিত ও ধিকৃত হয়েছে। সরকার গঠনের ছয় মাসের মধ্যেই আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটা খারাপ হয়েছে যে,শিল্প, ব্যবসা–বাণিজ্য কোন খাতের ওপর কখন আক্রমণ হবে, তা নিয়ে জাতি উদ্বিগ্ন। এ ব্যাপারে সরকারের খুব দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।’

মিরপুরের ঘটনা প্রসঙ্গে জামায়াত সেক্রেটারি বলেন, ‘সেখানে জনপ্রতিনিধি আছে, সরকার আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, গোয়েন্দা সংস্থা আছে। এভাবে একটি প্রতিষ্ঠানকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। এগুলো পেছনের দিনের সহিংসতার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। ২০২৪ সালের অভ্যুত্থানের পর মানুষ যে স্বস্তির ও মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সে স্বপ্নগুলো এখন হারাতে বসেছে।’

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘যারা স্থানীয়ভাবে এসব মব তৈরি করে, মাসলম্যান তৈরি করে আবার পুরোনো সেই দিন ফিরিয়ে আনার অপচেষ্টা করছেন, জনগণ কিন্তু তাদেরকে এটা প্রশ্রয় দেবে না, তারা প্রতিরোধ গড়ে তুলবে। তাদেরকে আমরা বিরত হতে বলব।’

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের বিষয়ে প্রশ্ন করা হলে জামায়াত সেক্রেটারি বলেন, ‘স্পেসিফিক জুলাই যোদ্ধাদের ওপর আক্রমণটা হচ্ছে বিভিন্ন জায়গায় এবং অপমানজনক আচরণ করা হচ্ছে। আমরা এটার তীব্র নিন্দা করি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিপিএএমইএ প্রেসিডেন্ট মো. শাহরিয়ার বলেন, মাত্র ছয় মাস হলো সরকার গঠিত হয়েছে। বর্তমান সরকারকে তারা সময় দিতে চান, সর্বোচ্চ সহযোগিতাও করছেন। বিরোধী দলও বলেছে, তারা সরকারকে সহযোগিতা করছে।’

ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানিসহ অস্থিতিশীল পরিস্থিতি ব্যবসায়ের জন্য হুমকি উল্লেখ করে মো. শাহরিয়ার বলেন, ‘আমরা শুধু ব্যবসা নিয়ে থাকতে চাই, দেশের অর্থনীতি নিয়ে থাকতে চাই, কর্মসংস্থান নিয়ে থাকতে চাই। রাজনীতির যে ব্যাপার আছে, রাজনীতিবিদ যারা আছেন, তাদেরই রাজনীতিটা করা উচিত।’

যে বিষয়ে আলোচনা

বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানিয়ে বিপিএএমইএ প্রেসিডেন্ট মো. শাহরিয়ার বলেন, ‘বিরোধীদলীয় নেতা আমাদের কাছ থেকে শুনতে চেয়েছেন, আমাদের সেক্টরের সমস্যা। আমরা সমস্যাগুলো তাকে উদ্ধৃত করেছি এবং এই সেক্টরের শুধু উনি সমস্যাই শুনেননি, আমার কাছে ভালো লেগেছে, এ সেক্টরের সম্ভাবনা যেটা হবে, সে সম্ভাবনা নিয়ে উনি জানতে চেয়েছেন। আমরা সম্ভাবনা নিয়ে উনার সঙ্গে কথা বলেছি।’

মো. শাহরিয়ার জানান, বিরোধীদলীয় নেতা আশ্বস্ত করেছেন, তাদের খাতভিত্তিক সমস্যাগুলো নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে এবং জাতীয় সংসদে কথা বলবেন। একই সঙ্গে সম্ভাবনাটুকু কাজে লাগিয়ে দেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, এ ব্যাপারেও তিনি কথা বলবেন। তিনি সমস্যাগুলো লিখিত আকারে চেয়েছেন, যাতে জাতীয় সংসদ বা অন্যান্য জায়গায় সমস্যাগুলো নিয়ে কথা বলা যায়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান (মিলন), মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম প্রমুখ।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার সঙ্গে শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার

আপডেটের সময় : ১২:৫৯:৫৩ অপরাহ্ণ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬