নিউইয়র্ক ০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

  • আপডেটের সময় : ০২:০৯:০৭ অপরাহ্ণ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

প্রখ্যাত সাহিত্যিক ও চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের সৃষ্ট কালজয়ী গোয়েন্দা চরিত্র ‘ফেলুদা’ হিসেবে দর্শকহৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছিলেন ওপার বাংলার প্রবীণ অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর দীর্ঘদিন এই চরিত্রটিকে সফলভাবে পর্দায় রূপ দিলেও বয়সের কারণে একপর্যায়ে তা থেকে সরে দাঁড়ান তিনি। তবে দীর্ঘ বিরতি ভেঙে আবারও সত্যজিৎ রায়ের সৃষ্টিকে ঘিরেই ক্যামেরার সামনে ফিরছেন এই বর্ষীয়ান অভিনেতা।

সত্যজিৎ রায়ের নির্বাচিত ছোটগল্প অবলম্বনে নতুন একটি প্রজেক্ট পরিচালনা করছেন সন্দীপ রায়। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, এই কাজের একটি কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে।

এর আগে সত্যজিৎ রায়ের ছোটগল্প নিয়ে সন্দীপ রায়ের পরিচালনায় নির্মিত ‘সত্যজিতের প্রিয় গল্প’ ও ‘সত্যজিতের গপ্পো’র মতো টেলিভিশন সিরিজগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সেই ধারাবাহিকতায় আবারও তার নির্বাচিত গল্প পর্দায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রজেক্টটি টেলিভিশন, ওটিটি নাকি অন্য কোনো মাধ্যমের জন্য নির্মিত হচ্ছে, তা এখনও চূড়ান্ত করা হয়নি। এছাড়া সত্যজিৎ রায়ের ঠিক কোন গল্পের কোন চরিত্রে সব্যসাচী অভিনয় করবেন, সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি নির্মাতারা। তবে প্রযোজনা সংশ্লিষ্ট সূত্রের খবর, পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের শেষদিকেই এর শুটিং শুরু হতে পারে।

উল্লেখ্য, সব্যসাচী চক্রবর্তীকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘অচিন্ত্য আইচ’ ফ্র্যাঞ্চাইজির সিরিজে, যেখানে ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে এক আইনজীবীর চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

দক্ষিণ আফ্রিকায় ১১ নারীর মরদেহ উদ্ধার, বাড়ছে ‘সিরিয়াল কিলার’ আতঙ্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

আপডেটের সময় : ০২:০৯:০৭ অপরাহ্ণ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬