নিউইয়র্ক ০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎহীন লক্ষাধিক গ্রাহক, বাতিল ৫ শতাধিক ফ্লাইট

  • আপডেটের সময় : ০২:৩৫:২১ অপরাহ্ণ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে প্রলয়ঙ্করী অফ-সিজন ‘নর-ইস্টার’ ঝড়ের তাণ্ডবে তীব্র বাতাস, ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। এতে অন্তত ১ জনের মৃত্যু হয়েছে, লক্ষাধিক গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন এবং বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঝড়ের তাণ্ডবে নিউ ইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়াসহ উপকূলীয় শহরগুলোর জীবনযাত্রা অচল হয়ে পড়ে। ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, দেশজুড়ে ৫ শতাধিক ফ্লাইট বাতিল এবং প্রায় ৬ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে প্রায় ১ লাখ ৩০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। নিউ ইয়র্ক সিটি আবাসন কর্তৃপক্ষের এক কর্মী পার্কিং লট দিয়ে হেঁটে যাওয়ার সময় গাছ ভেঙে মাথায় পড়ে মারা যান বলে একাধিক স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানায়, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে কয়েক দিন ধরে তাণ্ডব চালানোর পর ঝড়টি কিছুটা দুর্বল হয়ে আসছে। নিউ ইয়র্কের মন্তক পয়েন্টে বাতাসে গতিবেগ ঘণ্টায় ৮১ মাইল রেকর্ড করা হলেও পরবর্তীতে তা কমে ঘণ্টায় ৪৫ মাইলে নেমে আসে।

ঝড়ের প্রভাবে উত্তর ক্যারোলিনার উপকূলীয় হাইওয়ে ১২ ধসে পড়ে যাতায়াত বন্ধ হয়ে গেছে এবং ঢেউয়ের তোড়ে রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক শহরের রাস্তায় বানের পানি জমে যাওয়ায় বাসিন্দাদের কায়াক দিয়ে যাতায়াত করতে দেখা গেছে।

সাধারণত বছরের শেষভাগ থেকে বসন্তকালের মধ্যে এই ধরনের ‘নর-ইস্টার’ ঝড়ের সৃষ্টি হলেও এবার অসময়ে এই প্রাকৃতিক দুর্যোগ দেখা দিল। কানাডার শীতল আর্কটিক বাতাস আটলান্টিকের অপেক্ষাকৃত উষ্ণ বাতাসের সাথে মিশে উপকূলীয় এলাকায় এই চরম আবহাওয়ার সৃষ্টি করে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

দক্ষিণ আফ্রিকায় ১১ নারীর মরদেহ উদ্ধার, বাড়ছে ‘সিরিয়াল কিলার’ আতঙ্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

যুক্তরাষ্ট্রে ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎহীন লক্ষাধিক গ্রাহক, বাতিল ৫ শতাধিক ফ্লাইট

আপডেটের সময় : ০২:৩৫:২১ অপরাহ্ণ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬