নিউইয়র্ক ০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

  • আপডেটের সময় : ০২:৪০:১৬ অপরাহ্ণ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও সুপারস্টার থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম বা টিভিকে এবার পশ্চিমবঙ্গেও কাজ শুরু করল। রোববার (২৭ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম রাজ্য কার্যালয়ের উদ্বোধন হয়। ফিতা কেটে অনুষ্ঠানিকভাবে কার্যালয় খুলে দেওয়া হয়।

তামিলনাড়ুতে সাফল্যের পর এখন বাংলার মাটিতে শিকড় গাড়তে চাইছে দলটি। তবে আপাতত ভোটের মাঠে নামার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের কো-অর্ডিনেটর চৈতালি রায়। তিনি বলেন, এ মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য। শিক্ষা ও কর্মসংস্থানের মতো বিষয়গুলোকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের নানা প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার সমর্থক জড়ো হয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় প্রচার চালিয়ে ধাপে ধাপে বাংলার প্রতিটি এলাকায় মানুষের সমস্যা শুনতে চায় টিভিকে। ভবিষ্যতে কোনো নির্বাচনে লড়বে কি না, সেটা মানুষের ইচ্ছার ওপর নির্ভর করবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের শীর্ষ নেতৃত্ব।

দক্ষিণ ভারত জয় করে আসা এই নতুন দল বাংলার রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

দক্ষিণ আফ্রিকায় ১১ নারীর মরদেহ উদ্ধার, বাড়ছে ‘সিরিয়াল কিলার’ আতঙ্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

আপডেটের সময় : ০২:৪০:১৬ অপরাহ্ণ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬