নিউইয়র্ক ০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারিস ফ্যাশন উইক: ‘রাজকীয়’ অবতারে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া রাই

  • আপডেটের সময় : ০১:৪৩:২৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

প্যারিস ফ্যাশন উইকে আরেকবার নিজের গ্ল্যামারাসের ঝলক দেখালেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই। রত্নখচিত মুকুট আর কালো ভেলভেটের গাউন অভিনেত্রীর রাজকীয় অবতারে মুগ্ধ হয়েছেন সবাই।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনযায়ী, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ল’রিয়াল প্যারিসের প্রতিনিধি হিসেবে জমকালো এই ফ্যাশন শোয়ের র‍্যাম্পে হাঁটেন এই অভিনেত্রী।

র‍্যাম্পে ঐশ্বরিয়ার পরনে ছিল ক্রিস্টাল খচিত কেপসহ একটি কর্সেটযুক্ত কালো ভেলভেটের ফিশটেল গাউন। মাথার ঝলমলে রত্নখচিত মুকুট, সতেজ মেকআপ এবং ট্রেডমার্ক লাল লিপস্টিক তার এই আভিজাত্যপূর্ণ সাজকে পূর্ণতা দিয়েছিল। অনুষ্ঠানটির ছবি ও ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হতেই ভক্তদের প্রশংসায় ভাসছেন সাবেক এ বিশ্বসুন্দরী।ফ্যাশন শো শুরু হওয়ার আগে রিহার্সালের সময় আন্তর্জাতিক তারকাদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায় ঐশ্বরিয়াকে।

অভিনেত্রী সিমোন অ্যাশলির সঙ্গে কথা বলা ও তার হাত ধরার একটি মিষ্টি মুহূর্তের ভিডিও নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়। এ ছাড়া শোয়ের ফাঁকে ল‘রিয়ালের আরেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং তার দীর্ঘদিনের বন্ধু ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও পুনর্মিলন ঘটে এই তারকার।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মেয়েকে শেখাচ্ছিলেন ড্রাইভিং, সেই গাড়ির ধাক্কাতেই প্রাণ গেল বাবার

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি

২৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

প্যারিস ফ্যাশন উইক: ‘রাজকীয়’ অবতারে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া রাই

আপডেটের সময় : ০১:৪৩:২৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬