নিউইয়র্ক ১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘একতরফা’ সংবিধান সংশোধনের উদ্যোগে থাকবে না এনসিপি: আখতার হোসেন

  • আপডেটের সময় : ০১:১১:১৬ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সরকারের কোনো ধরনের একতরফা সংবিধান সংশোধনের উদ্যোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। তিনি স্পষ্ট করে বলেন, কোনো চাপিয়ে দেওয়া প্রক্রিয়ায় নয়, বরং জনগণের প্রত্যক্ষ অভিপ্রায় ও জনরায়ের আলোকেই দেশের সংবিধান সংস্কার করতে হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অবস্থানের কথা জানান।

২০১২ সালের ২৯ সেপ্টেম্বর কক্সবাজারের রামুতে বৌদ্ধবিহার ও বসতিতে সংঘটিত বর্বরোচিত সাম্প্রদায়িক হামলার ১৪ বছর পূর্তি উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে এনসিপির ধর্ম ও সম্প্রীতি সেল।

সভায় দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আখতার হোসেন বলেন, সমাজে পারস্পরিক আন্তঃসম্প্রীতি অক্ষুণ্ন রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে সরকারের কার্যকর সক্ষমতা নিয়ে জনমনে যথেষ্ট শঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনআস্থা ফিরিয়ে আনতে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে ঢেলে সাজানোর জোর দাবি জানান তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

বৈশ্বিক বাণিজ্যে চীনের আধিপত্য কমাতেই ট্রাম্পের নতুন শুল্কনীতি

জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘একতরফা’ সংবিধান সংশোধনের উদ্যোগে থাকবে না এনসিপি: আখতার হোসেন

আপডেটের সময় : ০১:১১:১৬ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬