নিউইয়র্ক ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাই-ইসরায়েল ফ্লাইটে ‘ছিনতাই’ কোড, সৌদিতে জরুরি অবতরণ

  • আপডেটের সময় : ০২:০৪:২২ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মাঝআকাশে চরম উত্তেজনার পর দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ‘ফ্লাইদুবাই’ এর একটি বাণিজ্যিক বিমান সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। প্রায় ১৮০ জন যাত্রী নিয়ে ওড়ার সময় বিমানটি থেকে পর পর কয়েকটি জরুরি সংকেত পাঠানো হলে এই নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়।

ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, ফ্লাইদুবাইয়ের বিমানটি প্রথমে আন্তর্জাতিক জরুরি সংকেত বা ‘স্কোয়াক কোড’ ৭৬০০ বা ৭৭০০ পাঠায়। এর কিছুক্ষণ পর এটি ৭৫০০ কোড পাঠায়, যা বিমান ছিনতাই বা অবৈধ হস্তক্ষেপের ইঙ্গিত দেয়। নিরাপত্তা সূত্র জানায়, পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েলি বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলোকে বিমানটির দিকে পাঠানো হয়েছিল। হিব্রু ভাষার গণমাধ্যমের খবরে বলা হয়, এ ঘটনায় প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী জরুরি বৈঠক করেন।

ইসরায়েলি নিরাপত্তা সূত্র জানিয়েছে, বিমানটিতে সাধারণ জরুরি সংকেত এবং ‘অবৈধ হস্তক্ষেপের’ মতো সংকেত পাঠানোর পেছনের মূল কারণ ছিল ফ্লাইটের পাইলটদের মধ্যকার একটি হাতাহাতির ঘটনা।

অবতরণের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফ্লাইদুবাইয়ের এই বিমানটির জরুরি অবতরণ বিষয়ে পরামর্শ সভা করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ইসরায়েলি যাত্রীদের নিরাপদে ইসরায়েলে ফিরিয়ে আনতে বর্তমানে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইসরায়েলি নিরাপত্তা সূত্র জানিয়েছে, বিমানটি অবতরণের পর কর্তৃপক্ষ ঠিক কী ঘটেছিল সে বিষয়ে পরিষ্কার চিত্র তুলে ধরতে সক্ষম হবে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আর কোনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

সোমালিয়ায় জিম্মি ট্যাংকারে ৫ নাবিককে হত্যা, ১৬ জন আটক

নিরাপত্তা ঝুঁকির মধ্যেই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

৩০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

দুবাই-ইসরায়েল ফ্লাইটে ‘ছিনতাই’ কোড, সৌদিতে জরুরি অবতরণ

আপডেটের সময় : ০২:০৪:২২ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬