নিউইয়র্ক ১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

  • আপডেটের সময় : ১২:৫০:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৩৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয়ের পরিপ্রেক্ষিতে নৌপথে যাত্রী পরিবহনের সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়ার হার পুনর্নির্ধারণ করেছে সরকার। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন বিধিমালা অনুযায়ী কিলোমিটার প্রতি যাত্রীভাড়া বৃদ্ধি করে নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছন্দা পালের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯’-এর ২৭ বিধি অনুযায়ী নৌযানে যাত্রী পরিবহনের ক্ষেত্রে এই নতুন ভাড়ার হার কার্যকর করা হলো। জনস্বার্থে পুনর্নির্ধারিত এই ভাড়া বিগত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকেই কার্যকর বলে গণ্য হবে।

ঘোষিত নতুন হার অনুযায়ী, নৌপথে ভ্রমণের ক্ষেত্রে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য কিলোমিটার প্রতি যাত্রীভাড়া আগের ২ টাকা ৯৫ পয়সা থেকে ২২ পয়সা বাড়িয়ে ৩ টাকা ১৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। একইভাবে প্রথম ১০০ কিলোমিটারের পরবর্তী দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ভাড়া আগের ২ টাকা ৫২ পয়সার জায়গায় ১৯ পয়সা বাড়িয়ে ২ টাকা ৭১ পয়সা করা হয়েছে।

দূরত্বভিত্তিক ভাড়ার পাশাপাশি নৌপথে সর্বনিম্ন ভাড়ার হারেও পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত তালিকা অনুযায়ী, নৌপথে চলাচলে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করেছে সরকার।

যাত্রীদের সুবিধার্থে পুনর্নির্ধারিত এই ভাড়ার তালিকা দেশের সব নদীবন্দর টার্মিনাল এবং সংশ্লিষ্ট নৌযানের দৃশ্যমান স্থানে বাধ্যতামূলকভাবে ঝুলিয়ে প্রদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, অভ্যন্তরীণ নৌযানের ভাড়া নির্ধারণ সংক্রান্ত পূর্বে জারি করা সব প্রজ্ঞাপন ও আদেশ এই নতুন নির্দেশনার মাধ্যমে বাতিল করা হলো।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

বৈশ্বিক বাণিজ্যে চীনের আধিপত্য কমাতেই ট্রাম্পের নতুন শুল্কনীতি

জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে যৌন নির্যাতনের শিকার ৮০০ শিশু

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

আপডেটের সময় : ১২:৫০:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬