নিউইয়র্ক ০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা

  • আপডেটের সময় : ০১:১০:৫৬ অপরাহ্ণ, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী ও উন্নয়নকর্মী রাফিয়াত রশিদ মিথিলা জীবনের এক নতুন অধ্যায়ে পা রেখেছেন। দীর্ঘ দুই দশক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে কাজ করার পর এবার তিনি যুক্তরাষ্ট্রের বিখ্যাত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন। নিজের ফেসবুক প্রোফাইল থেকে এক দীর্ঘ পোস্টে পেশাগত জীবনের এই সুখবরের কথা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানিয়েছেন তিনি।

কলম্বিয়া ইউনিভার্সিটির ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ ‘অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট’ বা সহযোগী গবেষণা বিজ্ঞানী হিসেবে কাজ শুরু করেছেন মিথিলা। সেখানে নিউইয়র্কে অবস্থিত ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রজেক্টের ডিজাইন এবং মূল্যায়নে নেতৃত্ব দেবেন এই তারকা।

নিজের এই উদ্যোগের লক্ষ্য সম্পর্কে মিথিলা ফেসবুক পোস্টে উল্লেখ করেন, প্রারম্ভিক শৈশব বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা এবং কমিউনিটি স্বাস্থ্য নিয়ে কাজ করে এই উদ্যোগ; যেখানে একদম ছোট বাচ্চাদের (জন্ম থেকে পাঁচ বছর বয়স) পরিবারগুলোকে তাদের বেড়ে ওঠার জন্য দরকারি সুযোগ-সুবিধা ও পরিবেশের সঙ্গে যুক্ত করা হয়। স্থানীয় মানুষের চাহিদার সঙ্গে গবেষণার লক্ষ্যগুলোর মেলবন্ধন ঘটাতে এবং ডেটা ও প্রমাণ তৈরির মাধ্যমে এই কার্যক্রমকে আরও এগিয়ে নিতে নিজের গ্লোবাল অভিজ্ঞতা কলম্বিয়ায় কাজে লাগাতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

গবেষণার পাশাপাশি শিক্ষকতা পেশার সঙ্গেও যুক্ত হয়েছেন মিথিলা। এ বিষয়ে তিনি জানান, একই সঙ্গে তিনি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক-এ ‘অ্যাডজাংন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে শিক্ষকতা শুরু করেছেন। সেখানে তিনি ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ পড়াচ্ছেন এবং শিক্ষার্থীদের বাস্তব জগতের ননপ্রফিট সংস্থাগুলোর কাজের ধারণার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন।

দীর্ঘদিনের কর্মস্থল ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মিথিলা বলেন, তার এই পেশাগত যাত্রার জন্য তিনি ব্র্যাকের কাছে মনেপ্রাণে কৃতজ্ঞ। বিনোদন জগতের বাইরে ব্র্যাকের সঙ্গে কাটানো দুই দশকের অভিজ্ঞতার মধ্যে ১৫ বছরই তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে আন্তর্জাতিক উন্নয়ন খাতে কাজ করেছেন। কলম্বিয়া ইউনিভার্সিটির মতো বিশ্বের অন্যতম সেরা গবেষণা অবকাঠামো ও মেধাবী গবেষকদের দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মিথিলা এই নতুন যাত্রায় সবার কাছে দোয়া চেয়েছেন। আপাতে ক্যামেরার আলো থেকে খানিক দূরে থেকেই নিজের বৈশ্বিক অভিজ্ঞতাকে নতুন কাজে লাগাতে চান এই তারকা।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্রের চাপে বাজারে মজুত ডিজেল ছাড়তে যাচ্ছে ইউরোপ

ফের হামলা চালালে মধ্যপ্রাচ্যের বাইরেও আঘাতের পরিকল্পনা ইরানের

০২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা

আপডেটের সময় : ০১:১০:৫৬ অপরাহ্ণ, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬