নিউইয়র্ক ০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারকা হওয়ার স্বপ্নে নিজের নামই ছেঁটে ফেলেন ইধিকা পাল

  • আপডেটের সময় : ০২:০৮:৩০ অপরাহ্ণ, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

টালিউড থেকে ঢালিউড— দুই বাংলাতেই শক্ত আসন ইধিকা পালের। টেলিভিশন জগৎ দিয়ে অভিনয় সফর শুরু করলেও বর্তমানে পড় পর্দা কাঁপিয়ে বেড়াচ্ছেন তিনি। সিনেমায় মেগাস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ ইধিকা এখন সুপারস্টার দেবের নায়িকা। তবে অনেকেই হয়তো জানেন না, সিনেমায় গ্ল্যামারাস এই নায়িকার আসল নাম কিন্তু ইধিকা নয়। কেরিয়ারের শুরুতেই নিজের আসল নাম ছেঁটে ফেলার বড় সিদ্ধান্ত নিয়েছিলেন টালিপাড়ার সুন্দরী এই অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ছোটপর্দায় ধারাবাহিকের মাধ্যমে ইধিকার অভিনয়ে পথচলা শুরু। আর সে সময় ‘আরব্য রজনী’, ‘কপালকুণ্ডলা’ কিংবা ‘রিমলি’ তিনি ইন্ডাস্ট্রি ও পরিচিত মহলে টুম্পা পাল নামেই পরিচিত ছিলেন। 

কিন্তু শোনা যাচ্ছে, রুপালী জগতে স্থায়ী আসন তৈরি এবং বড় পর্দায় আত্মপ্রকাশের কথা ভেবেই নাকি নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী! ‘টুম্পা’ নামটি বেশ প্রচলিত ও সাধারণ হওয়ায় ইন্ডাস্ট্রির উপযোগী একটি ভিন্নধর্মী নামের খোঁজে ছিলেন তিনি। সেই ভাবনা থেকেই পরবর্তীতে বেছে নেন ‘ইধিকা’ নামটি।

নাম পরিবর্তনের পর বড় পর্দায় নতুন পরিচিতি নিয়ে পথচলা শুরু করেন তিনি। বর্তমানে ছোট পর্দা পেরিয়ে দেব ও শাকিব খানের মতো তারকাদের সঙ্গে পরপর চলচ্চিত্রে কাজের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন ইধিকা।জানা গেছে, নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের ‘কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ’ চলচ্চিত্রে দেখা যাবে তাকে। পাশাপাশি পরিচালক পথিকৃৎ বসুর একটি নতুন প্রজেক্টে অভিনেতা জিতের বিপরীতেও তার অভিনয় করার বিষয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে প্রযোজনা সংস্থা বা শিল্পীদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তি উদযাপন

এত দিন চুপ থাকলেও হঠাৎ কেন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সরব মোদি সরকার

০৩ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

তারকা হওয়ার স্বপ্নে নিজের নামই ছেঁটে ফেলেন ইধিকা পাল

আপডেটের সময় : ০২:০৮:৩০ অপরাহ্ণ, শনিবার, ৩ অক্টোবর ২০২৬