নিউইয়র্ক ১০:৫১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সব কাজের বিরোধিতা করা এই বিরোধী দলের সংস্কৃতি নয়: মিয়া গোলাম পরওয়ার

  • আপডেটের সময় : ০১:৩৬:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সরকারের সব কাজের বিরোধিতা করবে না বিরোধী দল। তবে সরকার কোনো ভুল করলে তা ধরিয়ে দেওয়া হবে এবং সংশোধন না করলে প্রয়োজনে প্রতিরোধ করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, বিগত সময়ের মতো সরকারের সব কাজের বিরোধিতা করবে না বিরোধী দল। সরকার ভুল করলে তা ধরিয়ে দেওয়া হবে। সেই ভুল সংশোধন না হলে প্রয়োজনে প্রতিরোধ করা হবে।তিনি বলেন, আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য বাটেক্সপ্রো মেলার সমাপনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতাকে প্রধান অতিথি না করার বিষয়টি রাজনৈতিক ও সংকীর্ণ দলীয়করণের প্রতিচ্ছবি। এ ধরনের ঘটনায় মানুষের কাছে ভুল বার্তা যেতে পারে। এর ফলে অর্থনীতিতেও প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে।

গোলাম পরওয়ার বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবে। তবে রাজনৈতিক ঐতিহ্য ভেঙে গেলে ব্যবসায়ীদের মধ্যে ভুল বার্তা যাবে।

বৈঠকে দেশের টেক্সটাইল শিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকার। তিনি বলেন, বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ ও ট্যাক্সসংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সব কাজের বিরোধিতা করা এই বিরোধী দলের সংস্কৃতি নয়: মিয়া গোলাম পরওয়ার

আপডেটের সময় : ০১:৩৬:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬