নিউইয়র্ক ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয়

  • আপডেটের সময় : ০১:৫২:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় তারকা দম্পতি বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানা। আট বছরের সম্পর্ক তাদের। নানা সময়ে গুঞ্জন ছড়াত, দুই-দুই চার মিলত, তবু স্বীকার করতেন না  তবে প্রেমটা সত্যিই ছিল, তা পরিণয়ের মধ্য দিয়ে দুনিয়ার সামনে চলে আসে। এ বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেছেন তারা।

বিয়ের পর কেমন চলছে দক্ষিণ ভারতীয় সিনেমার এই তারকাদ্বয়ের সংসার? সম্পর্ককে কিভাবে সুন্দর রাখেন তারা? এরকম অনেক বিষয়ে কথা বলেছেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে।

সেখানেই বিজয় বলেন, ‘সম্পর্কের দিক দিয়ে আমরা সবচেয়ে ম্যাচিওর। দেখুন, ওর (রাশমিকা) দিকে, কিভাবে আমার সঙ্গে কথা বলে। ভালোবাসার ব্যাপারটা সবসময় নিশ্চিত করে। ও প্রতিদিন আমাকে অন্তত ১০ থেকে ১৫ বার আই লাভ ইউ বলে। এবং সে এটাও বলে যে, এই ভালোবাসি বলাটা খুব গুরুত্বপূর্ণ।’

প্রথম দেখাতেই রাশমিকাকে ‘জীবনসঙ্গী’ হিসেবে বুঝতে পেরেছিলেন কি না, এই প্রশ্নের উত্তরে বিজয় বলেন, ‘‘না। প্রথম দেখাতেই কী করে সেটা জানা সম্ভব? আমি প্রথম দেখায় প্রেমে বিশ্বাস করি না। প্রেমের জন্য আমাকে একটা পথ পেরোতে হয়। প্রথম দেখায় কাউকে সুন্দর লাগতে পারে, কিন্তু সেই মানুষটিই যে ‘সেই মানুষ’, সেটা কি সঙ্গে সঙ্গে বোঝা যায়? না।’’

বিজয় জানান, রাশমিকার সঙ্গে প্রথম দেখা হওয়ার সময় তিনি শুধু মনে করেছিলেন, মেয়েটি খুব সুন্দর। তখন দু’জনেই শুটিংয়ের প্রথম দিনের উত্তেজনা, নতুন টিমের সঙ্গে কাজ এবং ভালো কিছু করার স্বপ্ন নিয়ে ব্যস্ত ছিলেন। বিজয়ের কথায়, ‘‘প্রথম দিন কোনও সেটেই নার্ভাস লাগে। তখন প্রেম বা এই ধরনের বিষয় নিয়ে ভাবার মতো স্বচ্ছন্দ অবস্থায় থাকা যায় না।’’

ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর শুভঙ্কর মিশ্রের ওই সাক্ষাৎকারে দেখা যায়, কথা বলার সময় বিজয় ও রাশমিকা পরষ্পরকে পা দিয়ে ছুঁয়ে রেখেছেন। প্রেমময় ব্যাপারটি নিয়ে জিজ্ঞেস করা হলে বিজয় বলেন, ‘এটা আমাদের সবসময় চলতে থাকে। আসলে, কোনো না কোনোভাবে শারীরিক স্পর্শ থাকা লাগেই। এটাই আমাদের ভালোবাসার ধরন।’দীর্ঘদিন পর বিজয় ও রাশমিকা একসঙ্গে সিনেমা করেছেন। ‘রানাবালি’ নামের সিনেমাটি মুক্তি পাবে ১৬ অক্টোবর। আপাতত এর প্রচারেই সময় দিচ্ছেন তারা।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয়

আপডেটের সময় : ০১:৫২:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬