নিউইয়র্ক ০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

  • আপডেটের সময় : ০২:৩৪:১২ অপরাহ্ণ, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গোৎসব ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ ধরনের কোনো তৎপরতা হলে কঠোরভাবে মোকাবিলা করার জন্য রাজনৈতিক নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খাঁন।

তিনি বলেন, সরকারের কাছে তথ্য রয়েছে, আওয়ামী লীগ নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দুর্গোৎসবের সময় কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করতে হবে।

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে রাশেদ খাঁন বলেন, ‘আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকুন। সবাইকে সতর্ক থাকতে হবে।’

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, গত ১৬ বছর দলটি ভারতের আশীর্বাদ নিয়ে ক্ষমতা ধরে রেখেছিল। ভারতের আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁনের দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা, জমি দখল ও মন্দিরে হামলার মতো ঘটনা বেশি ঘটেছে। অথচ এখন দলটি ভারতে অবস্থান করে বাংলাদেশের নির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি।

দেশে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, ‘দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শান্তিতে মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি বজায় রাখতে আসন্ন দুর্গাপূজার সময় বিএনপিসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে।’

এ সময় জামায়াতে ইসলামীরও সমালোচনা করেন রাশেদ খাঁন। তিনি বলেন, ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা এখন বড় ধরনের বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব যানবাহনের কারণে যানজট বাড়ছে এবং ঢাকা বসবাসের অনুপযোগী হয়ে উঠছে।

সরকার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে এবং ফুটপাত দখলমুক্ত করতেও কাজ করছে বলে জানান তিনি। তবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এ বিষয়টি নিয়ে রাজনীতি শুরু করেছেন বলে মন্তব্য করেন রাশেদ খাঁন।

তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামী নেপথ্য থেকে ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের আন্দোলনে ইন্ধন দিচ্ছে।

এর আগে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাশেদ খাঁন।

জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু মুক্ত এবং জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

জোহরান মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক

একইসঙ্গে পুতিনকে সমর্থন ও ট্রাম্পকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

০৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

আপডেটের সময় : ০২:৩৪:১২ অপরাহ্ণ, বুধবার, ৭ অক্টোবর ২০২৬