নিউইয়র্ক ০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরের প্রাণের দাম ৫ কোটি

  • আপডেটের সময় : ০৫:০২:৩৫ পূর্বাহ্ণ, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার আমির খানের তৃতীয় বিয়েকে কেন্দ্র করে ভারতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করার পর অভিনেতাকে হত্যার আহ্বান জানিয়ে ৫ কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছেন অযোধ্যার এক কট্টরপন্থী হিন্দু ধর্মগুরু। এর আগে তার বিরুদ্ধে ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তুলে ভারত থেকে বিতাড়িত করার হুমকিও দেওয়া হয়।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অযোধ্যার কট্টরপন্থী ধর্মগুরু জগৎগুরু পরমহংস আচার্য একটি বক্তব্যে সরাসরি আমির খানকে হত্যার হুমকি দিয়েছেন। তিনি বলেন,যে ব্যক্তি আমির খানকে হত্যা করবে, তাকে ৫ কোটি রুপি পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে ওই ব্যক্তির আইনি লড়াইয়ের ব্যয়ও বহনের কথাও বলেন তিনি।

সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে অত্যন্ত সাদামাটাভাবে আইনি প্রক্রিয়ায় গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই দেশটির সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের একটি অংশ আমিরের সমালোচনা শুরু করে। বারবার হিন্দু নারীকে বিয়ে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও জলঘোলা করেন মহারাষ্ট্রের বিজেপি নেতা ও মন্ত্রী নীতেশ রানে। তিনি আমিরকে সরাসরি ‘লাভ জিহাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ বলে কটাক্ষ করেন। 

পরমহংস আচার্যের অভিযোগ, আমিরের তিন স্ত্রীই হিন্দু পরিবারের সন্তান। এটি কোনো সাধারণ বিয়ে নয়। বরং এর পেছনে গভীর চক্রান্ত রয়েছে। হিন্দু মেয়েদের ফাঁদে ফেলে ‘লাভ জিহাদ’কে উৎসাহিত করতেই আমির বারবার এমনটা করছেন। সমাজ ও দেশের সংস্কৃতি বাঁচাতে এ ধরনের মানসিকতার মানুষদের কঠোর শাস্তি দেওয়া উচিত বলেও মনে করেন তিনি।

এদিকে আমির খান বা তার টিমের পক্ষ থেকে এই বিতর্কিত বক্তব্যের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে জানা গেছে গৌরি হিন্দু নন। তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

উত্তর কোরিয়ার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনে আটক মার্কিন ভূকম্পনবিদ

যুদ্ধের মধ্যেই রাশিয়ার ওপর শুল্ক কমালো যুক্তরাষ্ট্র

১৫ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আমিরের প্রাণের দাম ৫ কোটি

আপডেটের সময় : ০৫:০২:৩৫ পূর্বাহ্ণ, বুধবার, ১৫ জুলাই ২০২৬