নিউইয়র্ক ১০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নানা পটেকরের শেষকৃত্য পুনেতে, দেওয়া হবে রাষ্ট্রীয় সম্মাননা

  • আপডেটের সময় : ০১:০৪:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা নানা পাটেকরের শেষকৃত্য মহারাষ্ট্রের পুনের খামারবাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। এই অভিনেতার মরদেহ বিকেলে পুনেতে আনা হবে এবং ভক্তদের শেষ শ্রদ্ধার পর খামারবাড়ির প্রাঙ্গণেই শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছে তার সামাজিক সংগঠন ‘নাম ফাউন্ডেশন’।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ায় নিজের বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান নানা পাটেকর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। অভিনেতার মরদেহ আজই গোয়া থেকে পুনেতে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তার প্রতিনিধি।

নানা পাটেকরের সামাজিক সংগঠন নাম ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গণেশ থোরাট জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে অভিনেতার মরদেহ পুনেতে পৌঁছানোর কথা রয়েছে। এরপর শেষবারের মতো শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হবে।

পুনে শহরের উপকণ্ঠের দোঞ্জে এলাকায় নানা পাটেকরের খামারবাড়িতে শেষকৃত্যের আয়োজন করা হয়েছে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে।

গণেশ থোরাট আরও জানান, রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে নানা পাটেকরের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার মহারাষ্ট্রের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আশিস শেলার জানিয়েছিলেন, নানা পাটেকরকে পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে শেষ বিদায় জানানো হবে।

তিনি বলেন, ‘মারাঠি নাট্যাঙ্গন এবং মারাঠি ও হিন্দি সিনেমায় নানা পাটেকরের অসামান্য অবদানের কথা বিবেচনা করে তার শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

নানা পাটেকরের মৃত্যুতে শোক জানিয়ে আশিস শেলার বলেন, ‘নানা পাটেকরের চলে যাওয়া শিল্পজগতের জন্য গভীর ক্ষতি।’

তিনি আরও বলেন, ‘মহারাষ্ট্রের ইয়েওলার অলিগলি থেকে উঠে এসে নিজের প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নানা পাটেকর মারাঠি থিয়েটার এবং মারাঠি ও হিন্দি সিনেমায় নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন।’

নানা পাটেকরের মৃত্যুতে মহারাষ্ট্র সরকার ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পক্ষ থেকেও গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নানা পটেকরের শেষকৃত্য পুনেতে, দেওয়া হবে রাষ্ট্রীয় সম্মাননা

আপডেটের সময় : ০১:০৪:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬