নিউইয়র্ক ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৪০০ সুবিধাবঞ্চিত পরিবার দত্তক নেওয়ার ঘোষণা রাশমিকা মান্দানার

  • আপডেটের সময় : ১২:২৯:২৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

পর্দায় ফুটিয়ে তোলা চরিত্রের আবেগ ও বাস্তবতা অনেক সময়ই অভিনেতাদের বাস্তব জীবনে গভীর ছাপ ফেলে। ঠিক এমন এক অনুপ্রেরণা থেকে সমাজের দরিদ্র ও অনগ্রসর ৪০০টি পরিবার দত্তক নেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা। আসন্ন সিনেমা ‘রানাবালি’তে অভিনয় করতে গিয়ে বাস্তব জীবনের এই মানবিক সিদ্ধান্ত নেন তিনি।

বিয়ের পর স্বামী বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে রাশমিকার প্রথম চলচ্চিত্র হতে যাচ্ছে এটি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এ উদ্যোগের কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী। ভিডিওতে দেখা যায়, রাশমিকার প্রতিনিধিদল সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঘরে চাল, ডাল, আটা ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট পৌঁছে দিচ্ছে।

রাশমিকা জানান, প্রাথমিক পর্যায়ে এই ৪০০টি পরিবারের তিন মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যের সম্পূর্ণ দায়িত্ব তিনি নিয়েছেন। তার পরিকল্পনা অনুযায়ী, আগামী এক বছর প্রতি তিন মাস অন্তর নতুন করে ৪০০টি অসচ্ছল পরিবারকে এভাবে সহায়তা দেওয়া হবে। অভিনেত্রীর আশা, এই তিন মাসের খাদ্যবাবদ খরচ বেঁচে যাওয়ায় পরিবারগুলো সেই অর্থ সঞ্চয় করে সন্তানদের শিক্ষা বা স্বাবলম্বী হওয়ার কাজে বিনিয়োগ করতে পারবে।

ব্যক্তিগত দাতব্য কাজ সাধারণত প্রকাশ্যে আনেন না রাশমিকা। তবে এবার তা সামাজিক মাধ্যমে প্রকাশের কারণ জানিয়ে তিনি বলেন, “আপনাদের অগাধ ভালোবাসার প্রতিদান হিসেবেই আমি মানুষের পাশে দাঁড়াতে চাই। আগে এসব কাজ আড়ালেই করতাম। কিন্তু এখন মনে হয়েছে, আমার এই ক্ষুদ্র প্রয়াস দেখে যদি অন্য কেউ অনুপ্রাণিত হয়ে সহযোগিতার হাত বাড়ায়, তবে সেটিই হবে বড় প্রাপ্তি। একটি ছোট ভালো কাজও মানুষের জীবন বদলে দিতে পারে।”

উল্লেখ্য, রাশমিকা ও বিজয় অভিনীত ‘রানাবালি’ সিনেমাটির প্রেক্ষাপট তৈরি হয়েছে ১৮৭৬-৭৮ সালের দক্ষিণ ভারতের মহাদুর্ভিক্ষকে কেন্দ্র করে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের নির্মম শস্য রপ্তানি নীতি ও চরম খরার কারণে তৎকালীন অন্ধ্র প্রদেশের রায়লসীমা অঞ্চলে লাখ লাখ মানুষ অনাহারে মৃত্যুবরণ করেছিল। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ছবিটিতে অনাহারী মানুষদের অধিকার রক্ষায় রুখে দাঁড়ানো এক বিপ্লবীর চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা এবং তাঁর স্ত্রী ‘জয়ম্মা’ চরিত্রে পর্দায় আসছেন রাশমিকা মান্দানা। আগামীকাল ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশসহ ২৯ দেশের বিমানকর্মীদের নিয়ে ইসরায়েলের নিষেধাজ্ঞা মানবে এয়ার ফ্রান্স

১৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

৪০০ সুবিধাবঞ্চিত পরিবার দত্তক নেওয়ার ঘোষণা রাশমিকা মান্দানার

আপডেটের সময় : ১২:২৯:২৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬